বিনোদন

নুসরাতের মাথায় সিঁদুর

বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান সদ্যই ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে অভিনেত্রীর মাথায় সিঁদুর দেখা গেল।

ভিডিওতে দেখা যায়, চারদিকে মরুভূমি; হলুদ রঙের লং স্কার্ট, সাদা টি-শার্ট, চোখে সানগ্লাস আর খোলা চুলে হেঁটে যাচ্ছেন নুসরাত। তার সিঁথিতে রক্তরঙা সিঁদুর। ক্যাপশনে নুসরাত জানালেন, এই ভিডিও নতুন নয়। গত জানুয়ারিতে যখন রাজস্থানে ঘুরতে গিয়েছিলেন, তখন ধারণ করা।

নিখিল জৈনের সঙ্গে সম্পর্কের অবসান ঘটিয়ে গেল বছরই আলাদা হয়ে যান তিনি। অবশ্য নুসরাত নিজে দাবি করেছিলেন, আইন মেনে বিয়েই করেননি। কেবল ধর্মীয় রীতি অনুসারে মালা বদলের পর সহবাস করেছিলেন।

নুসরাতের ধর্ম ইসলাম। তবে নিখিলকে বিয়ের পর তিনি হিন্দু রীতি-নীতি পালন করেছিলেন। কখনো পূজা দিতে মন্দিরে গিয়েছেন, আবার কখনো ঘরে বসেই পালন করেছেন হিন্দু ধর্মের নিয়ম। এছাড়া মাথায় সিঁদুর আর হাতে শাঁখা তো ছিলই।

জানা যায়, রাজস্থান ট্যুরে নুসরাতের সঙ্গে ছিলেন যশ। তাহলে ওই সময়ে তার সিঁথিতে সিঁদুর আসার কারণ কী? কেবলই মনের খুশিতে লাগিয়েছিলেন? নাকি বিশেষ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন? এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে।

জল্পনা আরও গাঢ় হয় নুসরাতের সম্প্রতি মা হওয়া প্রসঙ্গে। কেননা তিনি ইতোমধ্যে পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছেন যে, তার সন্তানের পিতা যশ। সুতরাং যশ তার শুধুই প্রেমিক নাকি বিয়ে করা স্বামী, তা নিয়ে রহস্য রয়েই গেল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা