বিনোদন

অভিনয় ছাড়লেন মৌরি

বিনোদন ডেস্ক: সাম্প্রতিক ঘটনায় বিব্রত ছোট পর্দার অভিনেত্রী মৌরি সেলিম বলেছেন, আর কোনোদিন মিডিয়াতে কাজ করবেন না। পারিবারিক ব্যবসা দেখাশোনা করবেন এবং ধর্মে-কর্মে মনোযোগী হবেন। বৃহস্পতিবার এক ফেসবুক স্ট্যাটাসে এ সিদ্ধান্তের কথা জানান মৌরি।

স্ট্যাটাসে মৌরি লেখেন, ‘চিরদিনের জন্য মিডিয়াকে বিদায় জানাচ্ছি। এখন আমি আমার নিজের ব্যক্তিগত জীবন আর আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহর রহমতে সব সময় সুস্থ থাকি, ভালো থাকি।’

মৌরি বলেন, ‘আমার পরিবার খুবই ধার্মিক। তার পরও পরিবারের অমতে মিডিয়ায় কাজ করেছি। তখন পরিবারের শর্ত ছিল শুটিংয়ে পরিবারের কেউ সঙ্গে থাকবেন। পরে তারা দেখেছেন মিডিয়াকে বাইরে থেকে যেভাবে ভাবা হয় ভেতরে তেমন নয়। এখানে কাজের সুন্দর পরিবেশ। তাই পরে আর বাধা দেননি। কিন্তু মিডিয়ার সাম্প্রতিক ঘটনায় আবার পরিবার খুবই বিব্রত হচ্ছে। তাই তারা কাজ করতে না করছে। আমিও তাদের সঙ্গে একমত হয়েছি। অনেক কাজ করেছি। মিডিয়ায় আর কাজ না করলেও চলবে।’

মৌরি সেলিম আরও বলেন, ‘আমি শুরু থেকেই বলে আসছি, শখ থেকে অভিনয়ে এসেছি। যতটা প্রত্যাশা করেছিলাম তার ছেয়ে অনেক বেশি পেয়েছি আমি। এ জন্য মিডিয়ার কাছে কৃতজ্ঞ। মিডিয়ার সহকর্মীদের প্রতিও অনেক কৃতজ্ঞ। তাদের সবার প্রতি আমার অফুরন্ত ভালোবাসা। অনেক দিন ধরেই কাজ করছি না। আমার পরিবারও চায় না। সবকিছু ভেবেই সিদ্ধান্তটা নিলাম। এখন পরিবারকে সময় দেই, নিয়মিত নামাজ পড়ি। একদম সাধারণ জীবন যাপন করছি। ভবিষ্যতেও এমন থাকতে চাই।’

উল্লেখ্য, মৌরি সেলিম মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর নাটকেও বেশ পরিচিতি পান। সিনেমায় কাজ করার ভাবনাও ছিল। তবে স্বপ্ন অপূর্ণ রেখেই শোবিজকে বিদায় জানালেন। সর্বশেষ আবু হায়াত মাহমুদের ‘১০০ তে একশো’ ধারাবাহিক নাটকে কাজ করেছিলেন মৌরি সেলিম।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা