বিনোদন

ছোট্ট মেয়ে নিজেকে রাজকুমারী ভাবত

বিনোদন ডেস্ক: কলকাতায় ফিরে ফটোশুটে অংশ নিলেন মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। তারই একটি ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। তাতে গাউন পরিহিত মিথিলাকে রাজকুমারীর বেশে দেখা যায়। আর ক্যাপশনে তিনি লিখেছেন—‘এক সময় ছোট্ট একটি মেয়ে ছিলো যে, নিজেকে রাজকুমারী ভাবত।’

নানা আলোচনা-সমালোচনার মধ্যে দিয়ে পরিচালক রাজর্ষি দের হাত ধরে টলিউডে পা রেখেছেন মিথিলা। গত মাসে ‘মায়া’ নামে এ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নিয়ে নির্মিত হচ্ছে এই চলচ্চিত্র। এর নাম ভূমিকায় দেখা যাবে মিথিলাকে। এ সিনেমায় লেডি ম্যাকবেথের চরিত্রে অভিনয় করছেন কলকাতার তনুশ্রী চক্রবর্তী। এছাড়াও অভিনয় করছেন—কমলেশ্বর মুখোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, সৌরভ দাস, দেবলীনা কুমার, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ।

কয়েক দিন আগে কলকাতার আরও একটি নতুন সিনেমায় নাম লিখিয়েছেন মিথিলা। পরিচালক রিঙ্গো ব্যানারর্জির ‘অ্যা রিভার ইন হেভেন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে তার বিপরীতে দেখা যাবে ববি চক্রবর্তীকে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা