বিনোদন

পরীমনিকে ভীষণ সাহসী বললেন নচিকেতা

বিনোদন ডেস্ক: গত ১ সেপ্টেম্বর জামিনে মুক্ত হয়ে বাসায় ফিরেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। মুক্তির পর পরীমনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুই বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তীর ‘এত সাহস কার’ গানটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন-নিজের উপর বিশ্বাস রাখুন।

ভারতীয় সংবাদ মাধ্যমের কাছ থেকে বিষয়টি শোনার পর নচিকেতা বলেছেন, আমার ব্যক্তিগতভাবে পরীমনিকে ভালো লাগে। ভীষণ সাহসী। যেটা বলা উচিত সেটা সবার সামনে বলার ক্ষমতা রাখেন। তার দেশের পুঁজিবাদের বিরুদ্ধে মুখ খুলেছেন অভিনেত্রী। যা খুব সহজ নয়। যা করছেন বেশ করছেন তিনি।

ঢাকা বোট ক্লাব বিতর্কের পর মাদক মামলায় ২৭ দিনের কারাবাস মানসিক দিক থেকে বিধ্বস্ত করে দিয়েছে পরীমণিকে। তবুও তিনি লড়ছেন। তার সেই লড়াইয়ের নেপথ্য শক্তি, দাদু শামসুল হক গাজির লেখা একটি চিঠি এবং নচিকেতার গান। যে গানে শিল্পী বলেছেন, তোমার মন খারাপের কারণটা কে, এত সাহস কার?.... তাকে আকাশ থেকে এই মাটিতে নামানো দরকার।

ইতোমধ্যেই পরীমনির এই পোস্ট দেখেছেন হাজার হাজার নেটিজেন। সেই প্রসঙ্গে নচিকেতা বলেছেন, আমি জানি পরীমনি আমার গান শোনেন। পছন্দও করেন। আমি ওর অনুপ্রেরণা জেনে ভালো লাগছে। সবার বোঝা উচিত, অভিনেত্রীরও ‘না’ বলার অধিকার আছে। সেই ‘না’ উচ্চারণ করেই তিনি আজ এত বিপাকে। এটা ওঁর দোষ নয়। সমাজের দোষ। একই সঙ্গে তিনি দুষছেন গণমাধ্যমকেও।

নচিকেতার অভিযোগ, সমাজের মতোই এক চক্ষু সংবাদমাধ্যমও। কেচ্ছার গন্ধ পেয়ে নড়ে বসেছে। অভিনেত্রীর হয়ে ক’জন মুখ খুলছে? নচিকেতার আরও আক্ষেপ, সমাজের এই ধারা সব জায়গাতেই সমান। শুধু বাংলাদেশ নয়, ভারতের ছবিও এক।

পরীমনিকে নচিকেতা চক্রবর্তী খোলা বার্তায় আরও জানান, আপনাকে পূর্ণ সমর্থন জানাই। সব সময় পাশে আছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা