বিনোদন

বলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন মীম

বিনোদন ডেস্ক: বলিউডের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন মীম! ঢাকাই সিনেমার প্রথম সারির নায়িকা বিদ্যা সিনহা মীম। ফিটনেস, গ্ল্যামার আর সৌন্দর্যে তিনি অনন্যা। সিনেমার পর্দায় হোক কিংবা সোশ্যাল মিডিয়ায়, ভক্তদের মাতিয়ে রাখতে বেশ পটু এ নায়িকা।

মিম জানান, গত ঈদের আগে হঠাৎ একটি মেইল পান তিনি। সেখানে তাকে ‘খুফিয়া’ নামের একটি সিনেমায় কাজের প্রস্তাব দেওয়া হয়। যেটার নির্মাতা হিসেবে আছেন বিশাল ভরদ্বাজ। প্রস্তাব পেয়ে দারুণ খুশি হয়েছিলেন মিম। সব কিছু চূড়ান্ত হওয়ার অপেক্ষায় ছিলেন। কিন্তু ক’দিন পর যখন সিনেমার গল্প শোনেন, তখন আর কাজটি করার আগ্রহ পাননি। সেজন্য ফিরিয়ে দেন।

শুনে অনেকের কাছে অবিশ্বাস্য লাগতে পারে। কিন্তু ঘটনা আসলেই সত্যি। বলিউডের খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজের সিনেমার প্রস্তাব পেয়েছিলেন মীম। যিনি ‘মকবুল’, ‘হায়দার’, ‘ওমকারা’ ও ‘কামিনে’র মতো নন্দিত সিনেমা বানিয়েছেন। সেই বিখ্যাত পরিচালককেই কিনা ফিরিয়ে দিলেন তিনি।

কিন্তু কী ছিল সেই গল্পে? মীম বলেন, ‘গল্পটি পড়ার পর দেখি, এটা পলিটিক্যাল জনরার গল্প। এখানে বাংলাদেশকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। বাংলাদেশের রাজনীতি এবং আরও কিছু বিষয়ে সঠিকভাবে না জেনে গল্পটি তৈরি করা হয়েছে। সবকিছু ভেবে মনে হয়েছে, এ ধরনের ভুল উপস্থাপনের কোনো কিছুতে আমার যুক্ত হওয়াটা ঠিক হবে না। আমার পরিচিত কয়েকজনের সঙ্গেও বিষয়টি নিয়ে আলাপ করলে তারাও একই মত দেন। এরপর বিনয়ের সঙ্গে আমি তাদের না করে দিই।’

বলিউডে কাজের সুযোগ পেয়েও সেটা করতে না পারার জন্য একটা দুঃখবোধ রয়েছে মিমের মনে। তবে তিনি আশাবাদী, ভবিষ্যতে আরও ভালো কোনো সুযোগ পেয়ে যাবেন।

মীম বর্তমানে ব্যস্ত আছেন ‘অন্তর্জাল’ নামের একটি সিনেমার কাজে। এটি নির্মাণ করছেন দীপংকর দীপন। সিনেমাটিতে তার সঙ্গে আছেন সিয়াম আহমেদ, এবিএম সুমন ও সুনেরাহ বিনতে কামালের মতো তরুণ তারকারা।

সান নিউজ/এনকে/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা