বিনোদন

ফের বিয়ের পিড়িতে অপূর্ব

বিনোদন ডেস্ক: ফের বিয়ের পিড়িতে বসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) মালিবাগের একটি কমিউনিটি সেন্টারে পারিবারিকভাবে তাদের বিয়ে অনুষ্ঠিত হবে। এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে তার গায়ে হলুদ।

জানা গেছে, অপূর্বর হবু স্ত্রীর নাম শ্যাম্মা। তিনি একজন আমেরিকা প্রবাসী। বিয়ের জন্যই সম্প্রতি তিনি ঢাকায় এসেছেন। এটি অপূর্বর তৃতীয় এবং শ্যাম্মার দ্বিতীয় বিয়ে।

প্রসঙ্গত, অপূর্ব প্রথম বিয়ে করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। তবে বছর না গড়াতেই সেই বিয়ে ভেঙে যায়। এরপর অভিনেতা ঘর বাঁধেন নাজিয়া হাসান অদিতির সঙ্গে। এ সংসার টিকেছিল ৯ বছর। অপূর্ব-অদিতি দম্পতির একটি পুত্র সন্তানও রয়েছে। তার নাম আয়াশ। তবে ২০২০ সালে সংসারটি ভেঙে যায়।

অন্যদিকে, শ্যাম্মাও এর আগে একটি বিয়ে করেছেন বলে জানা গেছে। বিচ্ছেদের পর তিনি বেশ কিছু দিন ধরে সিঙ্গেল ছিলেন। তারও একটি পুত্র সন্তান রয়েছে। যার বয়স ১৩ বছর। এরপর অপূর্বর সঙ্গে পরিচয় ও পরিণয় ঘটে। সেই সম্পর্কটাকেই বিয়েতে পূর্ণতা দিচ্ছেন তারা।

সান নিউজ/এনএএম/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা