বিনোদন

এবার রান্না করবেন মাহফুজুর রহমান!

বিনোদন ডেস্ক : এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান গানের জন্যও বেশ আলোচিত। বিশেষ করে প্রতি ঈদেই নতুন গানের সমন্বয়ে একক সংগীতানুষ্ঠান নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হয়ে থাকেন তিনি। সর্বশেষ গত ঈদুল আজহাতেও একক অনুষ্ঠান করে সামাজিক মাধ্যমে ভাইরাল হন তিনি।

এবার এটিএন বাংলার সাপ্তাহিক অনুষ্ঠান ‘ফার্মফ্রেশ উইকলি নিউ রেসিপি’তে রান্না করতে দেখা যাবে মাহফুজুর রহমানকে। বিভিন্ন খাবার তৈরির পদ্ধতি আর খাবারের পুষ্টিগুণের তথ্য নিয়ে সাজানো হয় অনুষ্ঠানটি। এর একটি বিশেষ পর্বে অতিথি হয়ে নিজ হাতে রান্না করবেন ড. মাহফুজুর রহমান।

জানা গেছে, অনুষ্ঠানে দর্শকের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে মাহফুজুর রহমান খালি কণ্ঠের গান। এতে মূলত গানের অংশ বিশেষ গেয়ে শোনাবেন তিনি।

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠানটির দৃশ্যধারণ করা হয়েছে বলে জানা গেছে। শিগগিরই এটিএন বাংলার দর্শক অনুষ্ঠানটি দেখতে পাবেন। উপভোগ করতে পারবেন মাহফুজুর রহমানের খালি কণ্ঠের গান।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা