বিনোদন

শিল্পার পুরনো ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক : বর্তমানে ভারতের ‘টক অব দ্য কান্ট্রি’ শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা। পর্ণগ্রাফি মামলায় রাজের গ্রেফতারের পর এ জুটিকে নিয়ে চর্চা থামছেই না। বরং প্রতিনিয়ত তাদের সঙ্গে যুক্ত হচ্ছে নতুন নতুন অনুষঙ্গ। এবার শিল্পার একটি পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, একটি মঞ্চে শিল্পা শেঠি বক্তব্য দিচ্ছিলেন। তার পাশে দাঁড়িয়ে ছিলেন হলিউড অভিনেতা রিচার্ড গেয়ার। কিন্তু আচমকা তিনি শিল্পাকে জড়িয়ে ধরে নিচের দিকে ঝুঁকে পড়েন এবং অভিনেত্রীর গালে চুমু খেতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে শিল্পা হাসি মুখে বলেন, ‘এটা একটু বেশি হয়ে গেলো!’

জানা গেছে, ২০০৭ সালে এইডস ও এইচআইভি বিষয়ে সচেতনতা বাড়াতে ভারতে একটি অনুষ্ঠান করেছিলেন রিচার্ড গেয়ার। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পা শেঠিও। রিচার্ডের ইচ্ছে ছিল, শিল্পাও যেন তার সংস্থার হয়ে এই সচেতনতা বৃদ্ধির কাজ করেন।

যদিও বিষয়টা বেশিদূর এগোতে পারেনি। কারণ অনুষ্ঠানের ওই ঘটনাটির কারণে ব্যাপক সমালোচিত হয়েছিলেন শিল্পা ও রিচার্ড। এমনকি তাদের বিরুদ্ধে আন্দোলন পর্যন্ত হয়েছিল। রাজপথে পোড়ানো হয় তার কুশপুত্তলিকাও।

ঘটনার পর শিল্পা বলেছিলেন, ‘রিচার্ড খারাপ উদ্দেশ্যে কিছু করেননি। উদ্দেশ্য খারাপ হলে সেটা আমি নিজেই বুঝতে পারতাম। হ্যাঁ, এ কথা মানছি যে উনি যেটা করেছিলেন, সেটা আমাদের দেশের সংস্কৃতি নয়। কিন্তু অতিথি ঈশ্বরের রূপ, এই সংস্কৃতিও তো আমাদের দেশেরই। তাই আমি সেখানে কিছু বলিনি।’

শুধু তাই নয়, শিল্পা জানান, রিচার্ড তার কাছে ক্ষমাও চেয়েছিলেন। এতে তিনি ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েন। শিল্পার মাধ্যমে রিচার্ড ভারতবাসীকে বলতে চেয়েছিলেন, কারও ভাবাবেগে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না। মজার ছলেই কাজটা করেছিলেন তিনি।

দীর্ঘ ১৪ বছর পর স্বামীর পর্নকাণ্ডে এখন চর্চার মূলে শিল্পা শেঠি। তাই পুরনো সেই ভিডিও আবারও ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা