বিনোদন

মাধুরী চরিত্রে অভিনয় করবেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম হার্টথ্রব ড্যান্সার নোরা ফাতেহি। বেশ কিছু আইটেম গানে অসাধারণ পারফরম্যান্সে দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি।

বর্তমানে ভারতের একটি ড্যান্স রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে কাজ করছেন নোরা। সম্প্রতি রিয়েলিটি শোটিতে বলিউডের ১০০ বছর পূর্তি উপলক্ষে নোরা তার আইডল মাধুরী দীক্ষিতের সাজে নিজেকে সাজিয়ে ছিলেন।

মাধুরীর অন্ধ ভক্ত নোরা। তার মতো নাচতে সবসময় চেষ্টা করেন তিনি। শুধু তাই নয়, মাধুরী দীক্ষিতের জীবনী নিয়ে নির্মিত সিনেমায় তিনি অভিনয় করার ইচ্ছের কথাও জানিয়েছেন।

নোরা ফাতেহি ওই নাচে সেজেছিলেন 'দেবদাস' সিনেমায় মাধুরীর চরিত্র চন্দ্রমুখীর সাজে৷ সিনেমাটির 'ডোলা রে ডোলা' গানটির পুরো লুক নিজের মাঝে নিয়ে এসেছিলেন। ইউটিউব ব্লগে নোরা ফাতেহি প্রথমবারের মতো মাধুরীর সাথে একটি নাচের রিয়েলিটি শোতে সহ-বিচারক হিসেবে থাকার অসাধারণ অভিজ্ঞতাও শেয়ার করেন।

মাধুরীর প্রতি অনুরাগ প্রকাশ করতে গিয়ে নোরা বলেন, 'আমার কোনো ভক্ত কিংবা কোনো পরিচালক যদি মাধুরী ম্যামকে নিয়ে কোনো বায়োপিক বানাতে চান তাহলে অবশ্যই আমাকে নজর রাখবেন। আমি মাধুরী ম্যামের প্রাসঙ্গিক যে কোনো কিছুতেই কাজ করতে চাই।'

প্রসঙ্গত, 'রোয়ার : টাইগার্স অব দ্য সুন্দরবনস' চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটেছিল নোরা ফাতেহির। তবে পরবর্তীতে তিনি টেম্পার, বাহুবলী : দ্য বিগিনিং ও কিক টু চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করে জনপ্রিয়তা অর্জন করে নেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা