বিনোদন

বিয়ে নিয়ে মুখ খুললেন মধুমিতা

বিনোদন ডেস্ক: স্টার জলসা’র জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝেনা সে বোঝেনা’তে পাখি চরিত্রে অভিনয় করে দুই বাংলার হাজারে দর্শকের মন জয় করেছেন মধুমিতা সরকার। তার নিজ নামের চেয়ে পাখি নামেই বেশি পরিচিত ছিলেন তিনি। এবার নিজের বিয়ে ও বিবাহবিচ্ছেদ নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

ব্যক্তিগত জীবনে ২০১৫ সালে ২১ বছর বয়সে মধুমিতা বিয়ে করেন অভিনেতা সৌরভ চক্রবর্তীকে। চার বছর সংসার করার পর ২০১৯ সালে তারা বিবাহবিচ্ছেদ করেন।

মাত্র ২১ বছর বয়সে বিয়ে করাটা ভুল ছিল বলে মনে করেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘খুব অল্প বয়সে বিয়ে করাটা ভুল ছিল। যদি তাড়াহুড়ো করে বিয়েটা না করতাম, তাহলে ক্যারিয়ারে আরো বেশি ফোকাস করতে পারতাম।’

তবে প্রাক্তন স্বামীর সঙ্গে কাটানো সময় নিয়ে আক্ষেপ করছেন না মধুমিতা। তিনি বলেন, ‘আমাদের কিছু ভালো স্মৃতি রয়েছে। ওর সঙ্গে কাটানো মুহূর্তগুলো নিয়ে আমার কোনো আফসোস নেই।’

বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, ‘হয়তো আমাদের গুরুত্বটা আলাদা ছিল; তবে সঠিক বলতে পারব না। আমি খুব রোমান্টিক মানুষ। একদম খাদের কিনারায় না চলে যাওয়া পর্যন্ত সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলাম। এখন মনে হয় বিয়েটা ভেঙে আরো আগে বেরিয়ে আসা উচিৎ ছিল।’

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা