বিনোদন

এবারও দর্শক মাতাবেন শিল্পী মাহফুজুর রহমান

বিনোদন ডেস্ক : বাংলাদেশের মিডিয়া জগতের স্বনামধন্য ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান। তারই উদ্যোগে প্রতিষ্ঠিত দেশের প্রথম বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। চ্যানেলটি বিশ্ব বাঙালীর কাছে তুলে ধরছে এদেশের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতিকে।

প্রতিষ্ঠার পর থেকেই তারুণ্যের উচ্ছ্বাসকে তিনি এগিয়ে নিচ্ছেন এটিএন বাংলার মাধ্যমে। তার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে নতুন নতুন গানের শিল্পী। সংগীতের প্রতি তাঁর রয়েছে অসম্ভব ভালোবাসা। আর তাইতো নিজেই যুক্ত হয়েছেন গানের ভুবনে।

২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে একক সংগীতানুষ্ঠান। এবারের ঈদেও তার গাওয়া গান নিয়ে ঈদের দিন রাত ১০.৩০ মিনিটে প্রচার হবে একক সংগীতানুষ্ঠান ‘তোমাকেই চাই’।

এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১১টি গান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন মান্নান মোহাম্মদ এবং রাজেশ ঘোষ।

অ্যালবামে রয়েছে বাঁচতে পারবো না, তোমাকেই চাই, খুব বেশি ভালোবাসি, এ বুকে শুধু তুমি, কেন দূরে থাকো, খুব সহজে, ভাবি আমি যতবার, সুখের রঙ, তুমি আমার, ভেবেছিলে তুমি এবং চাঁদ রুপসী শিরোনামের গান।

এটিএন বাংলার স্টুডিও এবং দেশের বিভিন্ন মনোরম লোকেশনে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।

উল্লেখ্য, সংগীতের প্রতি দুর্বলতা থেকেই প্রতি বছর ঈদ আয়োজনে গান নিয়ে হাজির হন মাহফুজুর রহমান। ২০১৬ সালের কোরবানি ঈদে গায়ক হিসেবে হাজির হয়ে হৈচৈ ফেলে দেন তিনি। এরপর থেকে প্রতি ঈদে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে একক সংগীতানুষ্ঠান।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা