বিনোদন

‘আমাকে ও আমার মাকে ধর্ষণের হুমকি দিচ্ছে’

বিনোদন ডেস্ক : সাইবার সেলে অভিযোগ দায়ের পরও এক ব্যক্তি কলকাতার নায়িকা প্রত্যুষা পাল ও তার মাকে ধর্ষণের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিনেত্রীর অভিযোগ, ২০২০ সালের শুরু থেকে তাকে ধর্ষণের হুমকি দেয়া হচ্ছে। গত এক বছর ধরে লালবাজারের সাইবার সেল দফতর থেকে বার বার ফিরে আসতে হয়েছে তাকে। তবে সম্প্রতি তার অভিযোগ গ্রহণ করা হয়েছে।

রোববার (১১ জুলাই) সকালে আনন্দবাজারকে জানান, অভিযোগ নিলেও এখনও কোনো তদন্ত শুরু হয়নি। অভিযোগ জমার পর একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। এরপর থেকে সেই ব্যক্তি তাকে ধর্ষণের বর্ণনা দিয়ে মেসেজ করে চলেছেন ইনস্টাগ্রামে।

প্রত্যুষা জানিয়েছেন, ঘটনার সূত্রপাত গত বছরের শুরুর দিকে। নির্দিষ্ট একটি ব্যক্তিই তাকে মেসেজ করছেন নানা প্রোফাইল থেকে। একটা প্রোফাইল ব্লক করে দিলে অন্য প্রোফাইল খুলে তাকে প্রশ্ন করছে, ‘কী রে প্রোফাইল ব্লক করে দিলি কেন?’

চার-পাঁচ বার এই ঘটনার পুনরাবৃত্তি হতেই তিনি স্থানীয় সিঁথি থানার দ্বারস্থ হন। সেখান থেকে জানানো হয়, লালবাজার সাইবার সেলে গিয়ে অভিযোগ করতে হবে।

পরে নিজের মাকে লালবাজারে পাঠান। কিন্তু তারা তার মাকে ভালো করে বুঝিয়ে দেন যে, এমন ঘটনা খুব স্বাভাবিক। সমাজে পরিচিত মুখ হলে, খ্যাতি পেলে এ সব হবেই। মাথা না ঘামানোর উপদেশ দেয়া হয় মাকে। তার পরেও মাস যায়, সেই ব্যক্তির মেসেজ থামে না। চলতেই থাকে। এমনকি আমার মাকেও ধর্ষণ করবে বলে হুমকি দেয় সে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা