বিনোদন

ভিন্ন মাত্রায় ‘মনের আড়ালে মন’ 

বিনোদন ডেস্ক: বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের পরিচালনায় একাধিক বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন মডেলকন্যা সাদিয়া ইসলাম মৌ। তবে করা হয়নি এক সাথে অভিনয়। এবার সে খরাও কাটলো। আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে তাদের অভিনিত টেলিছবি ‘মনের আড়ালে মন’।

এই মনের আড়ালে মনের নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকী। তিনি বলেন, এক বছর আগে আফজালকে নিয়ে একটি টেলিছবি বানিয়েছিলাম। আবারো তাকে নিয়েই আরেকটি কাজ করলাম। তার চরিত্রটি এবার একেবারেই ভিন্ন। মৌ এর উপস্থাপনটাও বেশ আলাদা। টেলিছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গাজী নূর, শরীফ সিরাজ, মিলি বাশার, নাজিবা বাশার, মাসুম বাশার, তুষার খান প্রমুখ।

আফজাল হোসেন বিজ্ঞাপন ও অভিনয় দুদিকেই ঝানু। তার থলিতে আছে একাধিক পুরস্কার। তার সবচেয়ে বড় পুরস্কার প্রায় সব বয়সের দর্শকদের কাছেই তিনি সমাদৃত। তার অভিনয় জগৎ যেমন নান্দনিক তেমনি বিজ্ঞাপনচিত্রেও ভিন্নতার ছোঁয়া।

আর সাদিয়া ইসলাম মৌকে সাধারণত বেশিরভাগই বিজ্ঞাপনচিত্রেই দেখা মিলে। এই নৃত্যশিল্পী বেশকিছু আলোড়ন জাগানিয়া নাটকও করেছেন। টেলিছবিও আছে তার ব্যাগে।

সবমিলে এবার ঈদটি দর্শকদের জন্য ভিন্ন মাত্রা যোগ করবে আফজাল-মৌ এর মনের আড়ালে মন। আসলে মনকে তো দেখা যায় না। আড়ালে এই মন কত ভাবনায় যে হারায় তার ইয়াত্তা নেই।

বহুমাত্রিক প্রেমের জাল বুনানো হয়েছে মনের আড়ালে মনে। ঈদের বিশেষ আয়োজন হিসেবে চ্যানেল আই টেলিছবিটি প্রচার করবে। একটু ভিন্ন ধাচের নির্মাণ এটি। এতে নেই ভিলেন বা কালো চরিত্রের রুপায়ন। তবে সে স্থানটি দখলে নিয়েছে উচ্চাভিলাসী মন-মানসিকতা। মনের আড়ালে মন দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে। আর মাত্র কিছুদিন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা