বিনোদন

যা খুঁজে পাচ্ছেন না পাখি!

বিনোদন ডেস্ক: দর্শকরা চেনে ‘পাখি’নামেই। স্টার জলসার তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝেনা সে বোঝেনা’তে তিনি এই চরিত্রে অভিনয় করেছিলেন। তার মধুমিতা সরকার। আর চরিত্রটি এতো বেশি জনপ্রিয় হয়েছিল যে, মধুমিতার নামও দর্শকদের কাছে ‘পাখি’ হয়ে যায়!

টিভি সিরিয়ালের সেই সাদাসিধে পাখি এখন একেবারে আলাদা। অনেকখানি বোল্ড আর সাহসী তিনি। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি শেয়ার করে ভক্তদের মাতিয়ে রাখেন।

মধুমিতা যেহেতু একজন অভিনেত্রী, তার পোশাকের কালেকশনও তাই বিশাল। এরপরও ডেটে যাওয়ার জন্য কোনো পোশাক খুঁজে পাচ্ছেন না তিনি!

নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন মধুমিতা। সেখানে দেখা যায়, একটার পর একটা পোশাক বদলাচ্ছেন তিনি। কখনো লিটল ব্ল্যাক ড্রেস, কখনো ডেনিম শর্টসের সঙ্গে ক্রপ টপ, কখনো আবার চেকস প্যান্ট স্যুট। প্রতিটি পোশাকেই মধুমিতাকে ফ্যাশনিস্তা লাগছে ঠিকই। কিন্তু কোনোটাই অভিনেত্রীর পছন্দসই হচ্ছে না।

ভিডিওটির ক্যাপশনে মধুমিতা লিখেছেন, ‘ডেটে যাওয়া জন্য প্রস্তুত। কিন্তু জানি না কোন পোশাকটা পরব।’

মধুমিতার এই পোস্ট দেখে অনেকের মনেই জল্পনা শুরু হয়েছে, কার সঙ্গে ডেটে যেতে প্রস্তুত অভিনেত্রী। ভিডিওটা কি স্রেফ মজা করেই বানিয়েছেন, নাকি এর মধ্যে সত্যি লুকানো আছে; বুঝতে পারছেন না কেউই। আর মধুমিতা নিজেও বিষয়টি খোলাসা করেননি।

প্রসঙ্গত, ২০১৫ সালে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে ভালোবেসে ঘর বেঁধেছিলেন মধুমিতা। সেই সংসার ভেঙে যায় ২০১৯ সালে। মূলত বিচ্ছেদের পর থেকেই মধুমিতা তার পুরনো ভোল পাল্টে নতুন-বোল্ড রূপ ধারণ করেছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা