বিনোদন

তাকে দেখতে  ৯০০ কিলোমিটার পাড়ি! 

বিনোদন ডেস্ক: ভারতের জাতীয় ‘ক্রাশ’ নামে পরিচিত তিনি। নানা সময়ে নানা কারণে আলোচনা আসেন। জ্বি বলছি , তেলুগু এবং কন্নড় সিনেমায় জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা কথা। স্বল্পসংখ্যক অভিনেত্রীর মধ্যে রশ্মিকা অন্যতম, যার সিনেমা ১ বিলিয়ন রুপি আয় করে।

জনপ্রিয় এই অভিনেত্রীকে ঘিরে ভক্তদের পাগলামির শেষ নেই। তাকে একবার চোখে দেখার কী কাণ্ডটাই না করল এক ভক্ত! তেলঙ্গনা থেকে কর্নাটক পর্যন্ত ৯০০ কিলোমিটার পথ পাড়ি দিলেন আকাশ ত্রিপাঠী নামের সেই ভক্ত।

তেলঙ্গনা থেকে ট্রেনে চেপে মাইসোর, সেখান থেকে অটো করে মুগ্গুলা পৌঁছান আকাশ। সেখান থেকে গুগল মানচিত্রের সাহায্য নিয়ে রশ্মিকাকে দেখতে কর্নাটকের বিরাজপেটে হাজির হন তিনি।

বিরাজপেটে জন্ম নেওয়া রশ্মিকা বাবা-মায়ের সঙ্গে সেখানেই থাকেন। কিন্তু এই মুহূ্র্তে মুম্বাইয়ে ‘মিশন মজনু’র শুটিং নিয়ে ব্যস্ত। সে কথা জানতেন না আকাশ। আর তাই সেই এলাকার সব পথচারীদের জিজ্ঞাসাবাদ করতে থাকেন। রশ্মিকার নাম বলে তার বাড়ির ঠিকানা চাইতে থাকেন।

তখনই আকাশকে নিয়ে বাসিন্দাদের মনে সন্দেহ হয়। পুলিশ এসে আকাশকে বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেন। তাতেও রাজি হননি নাছোড়বান্ধা আকাশ। তখন তাকে জানানো হয়, রশ্মিকা কর্নাটকে নেই, এই মুহূর্তে মুম্বাইয়ে শুটিং করছেন। শেষ পর্যন্ত মন খারাপ করেই বাড়ি ফিরতে হয় ওই রশ্মিকা ভক্তকে।

উল্লেখ্য, ‘কিরিক পার্টি’, ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’সহ অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন রশ্মিকা মন্দানা। বর্তমানে সিদ্ধার্থ মালহোত্রর সঙ্গে নিজের প্রথম বলিউডে সিনেমা ‘মিশন মজনু’র শুটিং করছেন তিনি। দেশজুড়ে তার লাখো ভক্ত। তাদেরই একজন ঘটালেন এই অভাবনীয় কাণ্ড!

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা