বিনোদন

ভাগ্যে থাকলে বিয়ে হবে : সারিকা

বিনোদন ডেস্ক : মডেল-অভিনেত্রী সারিকা সাবরিন। বর্তমানে একমাত্র সন্তান শাহরিশ আন্নাহকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবেই পৃথিবী সাজিয়েছেন তিনি। ২০১৬ সালে স্বামী মাহিম কবিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরে এখনো বিয়ের পিঁড়িতে বসেননি তিনি।

গত কয়েক বছরের মধ্যে এবার ঈদে তার সর্বোচ্চসংখ্যক নাটক প্রচার হয়েছে। সব মিলিয়ে আপন ছন্দে ফিরছেন এই অভিনেত্রী। এই মুহূর্তে বিয়ে, সংসার নিয়ে তিনি কী ভাবছেন সেসব নিয়েই মুখ খুললেন।

সারিকা বলেন, আপাতত সংসার, বিয়ে এসব নিয়ে ভাবছি না। যদি ভাগ্যে থাকে তাহলে বিয়ে হবে। যখন হওয়ার তখন হবে। অভিনয়টা করে যেতে চাই এখন শুধু। আর কিছু মাথায় নিতে চাই না।

ক্যারিয়ারের চাঙ্গা সময়ে অভিনয় থেকে হঠাৎ বিরতি। তারপর এখন আবার নিয়মিত কাজ করছেন। এ ব্যাপারে সারিকা বলেন, তখন ক্যারিয়ারের সব থেকে সুসময় পার করছিলাম। যদি বিয়ে, সংসার করার চিন্তা না করতাম তাহলে হয়তো চিত্রটা পাল্টে যেতে পারতো। তখন ছোট থাকায় অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি। তবে ভুল থেকেও অনেক কিছু শিখেছি। এদিকে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করছেন এই গ্ল্যামারকন্যা। বাংলাভিশনের জনপ্রিয় ‘আমার আমি’ অনুষ্ঠানটি উপস্থাপনা শুরু করেছেন তিনি।

প্রসঙ্গত, ২০০৬ সালে মডেলিং শুরু করেন সারিকা। তারপর একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান।

২০১০ সালে নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। তারপর ২০১৪ সালের আগস্টে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে প্রেম করে হঠাৎ করেই বিয়ের কাজটি সেরেছিলেন সারিকা। বিয়ের এক বছরের মাথায় সারিকার কোলজুড়ে আসে কন্যাসন্তান।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা