বিনোদন

প্রেমের বিয়ে করে জীবনে একবার ভুল করেছি

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন বিয়ে করেছেন গত ২ ফেব্রুয়ারি। তার স্বামীর নাম বি আহমেদ রুহী। তিনি পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার বর দৃক ব্যান্ডের গিটারিস্ট, গীতিকবি ও সংগীত পরিচালক।

এটি সারিকার দ্বিতীয় বিয়ে। প্রথমটি ছিল এ অভিনেত্রীর প্রেমের বিয়ে।

প্রসঙ্গত, সাত বছর চুটিয়ে প্রেম করে ২০১৪ সালের ১২ আগস্ট পুরান ঢাকার লক্ষ্মীবাজারের বাসিন্দা মাহিম করিমকে বিয়ে করেন তিনি। সেই ঘরে একটি মেয়েও আছে তার। কিন্তু ২ বছরের মাথায় সেই সারিকার সেই সংসার ভেঙে যায়।

পাঁচ বছর পর কেন আবার সংসারি হলেন এবং এ বিয়েও প্রেমের কিনা - এসব প্রশ্নে সারিকা বললেন, পরিবারের পছন্দের পাত্রকে বিয়ে করেছেন তিনি। ডিভোর্সের পর আর কোনো প্রেমই করেননি। কারণ প্রেমের বিয়ে করে জীবনে ভুল করেছিলেন।

এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বললেন ‘ক্যামেলিয়া’ খ্যাত তারকা।

সারিকা সাবরিন বলেন, ‘এটা পুরোপুরিই অ্যারেঞ্জ ম্যারেজ। দুই পরিবার মিলে বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। পারিবারিকভাবে যেভাবে সিভি দেখে, মা–বাবা যেভাবে পাত্রপাত্রী পছন্দ করেন—আমার এই বিয়ের ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে।’

পাঁচ বছর ধরে একা থাকার পরও অ্যারেঞ্জ ম্যারেজই কেন প্রশ্নে এ অভিনেত্রী বলেন, ‘প্রেমের বিয়ে করে জীবনে একবার ভুল করেছি। তাই বিয়ের ব্যাপারটা পরিবারের ওপরই ছেড়ে দিয়েছিলাম। এবার বলেছি, আমি কোনো ছেলে দেখব না। কাউকে পছন্দ করব না। প্রেমও করতে পারব না। তোমরা যদি চাও, বিয়ে করব।’

আরেকটু খোলাশা করে বললেন, ‘আমার প্রথম বিয়ের ডিভোর্সটা হয়েছে পাঁচ বছর আগে। মূলত আমি মানসিকভাবে তৈরি হওয়ার পর, পরিবারকে বলেছি, তোমরাই ছেলে দেখো, তোমরাই পছন্দ করো। আমি ওটাতেই রাজি। আসলে আমাদের যোগাযোগ কোনো হওয়ার সুযোগই ছিল না। দুই পরিবার সিদ্ধান্ত নেওয়ার পরই আমাদের কথা বলা একটু একটু শুরু হয়। সেটাও গত বছরের ডিসেম্বরে। একদম অ্যারেঞ্জ ম্যারেজ বলতে যা বোঝায়, এ বিয়ে তাই–ই।’

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা