বিনোদন

এবার কঙ্গনার দেহরক্ষীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী কঙ্গনার বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। এবার তার ব্যক্তিগত দেহরক্ষী কুমার হেগড়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। মুম্বাইয়ের এক বিউটিশিয়ান এমনই অভিযোগ এনেছেন।

সূত্রের খবর, সম্প্রতি কুমারের বিরুদ্ধে মুম্বাইয়ের ডিএন নগর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। ওই নারীর দাবি তাকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন কুমার হেগড়ে। কিছুদিন সম্পর্কে থাকার পর কর্ণাটকে চলে যান যুবক, শহরের বাইরে যাওয়ার সময় মহিলার কাছ থেকে ৫০ হাজার টাকাও ধার নেন।

সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, কুমারের সঙ্গে ওই নারীর পরিচয় আট বছর আগে। গত বছর নির্যাতিতাকে বিয়ের প্রস্তাব দেন তিনি। লিভ ইন সম্পর্কে থাকতে শুরু করেন দুজনে।

একাধিকবার তার ফ্ল্যাটে এসে নির্যাতিতার সঙ্গে শারীরিক সম্পর্কে আবদ্ধ হন কুমার, এমনই অভিযোগ উঠে এসেছে। গত ২ এপ্রিল পঞ্চাশ হাজার টাকাও নিয়েছিলেন কুমার।

পরে তিনি কর্ণাটক চলে যান। পরে কুমারের মায়ের কাছ থেকে তিনি জানতে পারেন যে কুমার অন্য একজনকে বিয়ে করে তার সঙ্গেই থাকছেন।

কুমারের বিরুদ্ধে মুম্বাই পুলিশ ৩৭সি৬ ধারা অনুযায়ী (ধর্ষণ), ৩ ৩৭৭ ধারা অনুযায়ী (অপ্রাকৃত যৌনতা) এবং আইপিসির ৪২০ ধারা (প্রতারণা) অনুযায়ী মামলা করেছে।

এর আগে কঙ্গনার প্রাক্তন হেয়ারস্টাইলিস্ট অলিস্টার ডিজিওর বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে উঠেছিল, গ্রেপ্তার করা হয়েছিল তাকেও।

যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি কঙ্গনা। তবে তিনি একাধিকবার বডিগার্ডের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন এবং বারবার উল্লেখ করতেন যে কুমার তার পরিবারের মতো।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা