বিনোদন

''অভিজ্ঞতার জন্য করেছি, অর্থের জন্য নয়''

বিনোদন ডেস্ক: এবার তেলেগু ভাষার ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারহিট নায়িকা তামান্না ভাটিয়া। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ইলেভেন্থ আওয়ার’ নামের এই ওয়েব সিরিজটি।

নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন বার বার ‘বাহুবলি’খ্যাত এই নায়িকা। এবারও যেনো তার ব্যর্থয় হয়নি, শোনা যাচ্ছে মোটা অঙ্কের পারিশ্রমিক দিয়ে তবেই এই ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ করেছিলেন এই গুণী অভিনেত্রীকে ।

এই কাজের জন্য নাকি ১.৮ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন তামান্না। ওয়েব সিরিজটি মুক্তির পর এই গুঞ্জন নতুন করে আলোচনায় উঠে এসেছে।

তবে এ ব্যাপারে তামান্না বলেছেন, ‘অভিজ্ঞতার জন্য এই ওয়েব সিরিজে অভিনয় করেছি, অর্থের জন্য নয়।’

জানা গেছে,‘আহা’ ডিজিটাল প্ল্যাটফর্মে ‘ইলেভেন্থ আওয়ার’ মুক্তি পেয়েছে। উপেন্দ্র নাম্বুরির ‘এইট আওয়ার’ উপন্যাস অবলস্বনে নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন প্রবীণ সাত্তারু।

‘ইলেভেন্থ আওয়ার’ তামান্নার দ্বিতীয় ওয়েব সিরিজ। এর আগে তামিল ভাষার ‘নভেম্বর স্টোরি’ ওয়েব সিরিজে অভিনয় করেন তিনি।

এদিকে তামান্নার নতুন ছবি ‘বোল চুড়িয়া’। সেখানে নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে অভিনয় করেছেন এই গ্লামারাস নায়িকা। এছাড়া মুক্তির অপেক্ষায় তার ‘মহালক্ষ্মী’ ছবিটিও। বলিউডের ‘কুইন’ ছবির রিমেক এটি। আর ‘সিটিমার’, বলিউডের ‘আন্ধাধুন’ ছবির রিমেকে দেখা যাবে তামান্নাকে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা