বিনোদন

গীতিকার ওসমান শওকত আর নেই

নিজস্ব প্রতিবেদক : অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার ও বীর মুক্তিযোদ্ধা ওসমান শওকত মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বনশ্রীর নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গীতিকারদের সংগঠন গীতিকবি সংঘ বাংলাদেশ ওসমান শওকতের মৃত্যুর খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) বাদ জোহর জানাজা শেষে রাজধানীর জুরাইন কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। এর আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ দেওয়া হবে।

ওসমান শওকতের দীর্ঘদিন বাংলাদেশ টেলিভিশনের প্রধান শিল্প নির্দেশক হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়া গীতিকার হিসেবে পরিচিত ছিলেন তিনি। তার অসংখ্য জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গাওয়া ‘জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি’ ও ‘এক ফোঁটা বিষ আজ’।

এছাড়াও ওসমান শওকতের ‘সোনামুখী সুই দিয়ে সেলাই করা কাজ’, ‘আমি চাঁপাডাঙার বউ’, একটি বজ্র কণ্ঠ থেকে বাঙালির উত্থান’, ‘যখনই আমি সবুজ শ্যামলে শুনি জীবনের গান’ এবং ‘সুখের সংজ্ঞাকে যদি আমি জানতাম’, ‘না যাইও না যাইও বন্ধে বৈদেশে না যাইও’সহ অনেক জনপ্রিয় গান রয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা