বিনোদন

ধোঁয়াশাময় ভিডিও নিয়ে প্রতিবাদী জয়া 

হাসনাত শাহীন : কি এপার বাংলা কি ওপার বাংলা-দুই বাংলাতেই এখন দারুণ জনপ্রিয় এক চরিত্র জয়া আহসান। দুই বাংলাতেই বেশ দাপটের সঙ্গেই অভিনয় করছেন। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন মিডিয়াতেও বেশ সরব থাকেন তিনি। তার পোস্টগুলোতে কখনও নিজের ছবি-ভিডিও থেকে শুরু করে বিভিন্ন সিনেমার ফটোশুটের ছবি যেমন তুলে ধরেন, তেমনই গণমানুষের জন্য সচেতনতা তৈরি এবং পরিবেশ পরিস্থিতির বিভিন্ন বিষয় নিয়ে হাজির হন তিনি।

আজ রোববার (২৫ এপ্রিল) সকালে জয়া আহসান ২২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। বাসার ছাদ থেকে করা সেই ভিডিওতে তিনি দেখিয়েছেন- ধোঁয়াশাময় এক ঢাকার সকালের চিত্র। যে ভিডিওর সঙ্গে জুড়ে দিয়েছেন এক প্রতিবাদী ক্যাপশন। আর ধোঁয়াশাময় ঢাকার এমন ভিডিও চিত্র এবং তার ক্যাপশনের মধ্য দিয়ে নিজেকে তুলে ধরলেন অন্যরকম প্রতিবাদী জয়া আহসান হিসেবে।

ক্যাপশনের শুরুতেই তিনি লিখেছেন, ‘ভিডিও টা গতকাল (সম্ভবত শনিবার) সকাল ৮টার, ছাদে উঠেই থমকে গেলাম। যেন অবিকল কোনো ডিস্টোপিয়ান সায়েন্স ফিকশনের সেট পড়েছে শহরজুড়ে। ধোঁয়া ধোঁয়া, চারপাশে সব অস্পষ্ট। ধুলো আর ধোঁয়া মিলে ধোঁয়াশার পেটে পুরো শহর। চোখ বেশি দূর চলে না। শ্বাস নিতে কষ্ট হয়। হায়, আমার শহর।’

এরপরেই জয়া দেশের বায়ুদূষণের কথা তুলে ধরে লিখেছেন, ‘আর কিছুতে না পারি, বায়ুদূষণে আমরা বিরাট চ্যাম্পিয়ন। কিছুদিন পরপরই সারা পৃথিবীতে উল্টো দিক থেকে প্রথম হচ্ছি। আর আমাদের ফুসফুস ভরে যাচ্ছে বিষাক্ত ক্বাথে।’

পরে উন্নয়নের নামে পরিবেশ নষ্ট করা হচ্ছে উল্লেখ করে এই অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের যেন গলা থেকে পশ্চাৎদেশ, শরীরের পুরোটাই পাকস্থলি। খিদের শেষ নেই। খালি বড় করে কামড়ে ধরো আর খাও। পরিবেশের বারোটা বাজল তো আমার কী হলো! ইট পোড়ানো ধোঁয়ায় আমরা শহর ডুবিয়ে দেব। আপনি বাঁচলে বাপের নাম। উন্নয়নকাজের ধুলোয় অন্ধকার করে দেব দেশ। আর কোনো দেশে কি উন্নয়ন হচ্ছে এত?

ঢাকা শহরের পরিবেশের এই চিত্র যে জয়াকে ব্যাপকভাবে নাড়া দিয়েছে এবং তাতে যে তিনি ক্ষুব্ধ তা বুঝিয়েছেন ক্যাপশনের শেষের অংশের ঠিক আগে। এখানে তিনি (জয়া) লিখেছেন, ‘তোমাদের ফুসফুস পচে যাক। তোমাদের দম বন্ধ হয়ে আসুক। একদিন তোমরা সবাই মরে যাও। এই শহর বেঁচে থাকবে, একাই। বাবা, এর নাম উন্নয়ন।’

দুই বাংলার এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী জয়া তার আপলোডকৃত ভিডিওর ক্যাপশন শেষ করেছেন একরাশ হতাশা মিশ্রিত একটি বাক্যে। বাক্যটি হলো ‘হায়, আমার শহর!’

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা