বিনোদন

সালমান শাহের মৃত্যু: শুনানি পিছিয়ে ২০ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়ক সালমান শাহের অপমৃত্যুর মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর শুনানির তারিখ পিছিয়ে আগামী ২০ এপ্রিল ধার্য করেছে আদালত।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফ শুনানির পরবর্তী দিন ধার্য করেন।

সালমান শাহের মা নীলা চৌধুরী (মামলার বাদী) লন্ডনে থাকায় প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিলে তার পক্ষে আইনজীবী এই সময় আবেদন করেন।

গণমাধ্যমকে নীলা চৌধুরীর আইনজীবী ফারুক আহাম্মদ বলেন, সালমান শাহর মৃত্যুর ঘটনায় আমাদের কাছে যেসব সাক্ষ্যপ্রমাণ ছিল সব আদালতের মাধ্যমে আমরা পিবিআইকে সরবরাহ করেছি। এরপরও তদন্তে সেসব সাক্ষ্যপ্রমাণের প্রতিফলন ঘটেনি। সালমানের মায়ের সঙ্গে কথা হয়েছে, আমরা এই প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন দেবো।

২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি মামলাটিতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম।

এর আগে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহকে ঢাকার নিজ বাসায় তার শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে প্রথমে হলি ফ্যামিলি ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এমএ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা