বিনোদন

এবার ‘পিকে’ নিয়ে আসছেন রণবীর কাপুর

বিনোদন ডেস্ক : বলিউডে নির্মিত হতে চলেছে হিন্দি সিনেমার ইতিহাসের অন্যতম ব্যবসাসফল ছবি ‘পিকে’র সিক্যুয়েল, অর্থাৎ দ্বিতীয় ভাগ। সেখানে মূল ভূমিকায় অভিনয় করবেন হালের অন্যতম সেনসেশন রণবীর কাপুর। এমনই ইঙ্গিত দিয়েছেন ‘পিকে’র প্রযোজক বিধু বিনোদ চোপড়া।

২০১৪ সালের ১৯ ডিসেম্বর সারা ভারতে মুক্তি পেয়েছিল ‘পিকে’। রাজকুমার হিরানি পরিচালিত ওই ছবিতে মূল ভূমিকায় ছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান। আরও ছিলেন সুশান্ত সিং রাজপুত ও আনুশকা শর্মা। মাত্র ৮৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘পিকে’ বিশ্বব্যাপী আয় করেছিল প্রায় ৮০০ কোটি টাকা।

সাত বছর পর এবার আসতে চলেছে সেই সুপারডুপার হিট ছবির সিক্যুয়েল। ‘পিকে’তে আমির খানের পাশাপাশি স্বল্পসময়ের জন্য দেখা গিয়েছিল রণবীর কাপুরকেও। পিকের (আমির খান) গোলা দেখে তার বন্ধু (রণবীর) পা রেখেছিলেন পৃথিবীতে। অর্থাৎ, অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর।

এবার পিকের সেই বন্ধুকে নিয়েই শুরু হবে নতুন গল্প। ‘পিকে’ বক্স অফিসে সফল হলেও ভালো গল্প ছাড়া ছবিটির দ্বিতীয় ভাগের কাজে হাত দিতে রাজি ছিলেন না প্রযোজক বিধু বিনোদ চোপড়া। তিনি জানান, শুধুমাত্র অর্থ উপার্জন লক্ষ্য হলে ‘পিকে’র একাধিক ভাগ এতদিনে তৈরি করতে পারতাম।

তবে পিকের সিক্যুয়েলের জন্য রণবীর কাপুর ছাড়া আর কারও নাম এখনো শোনা যায়নি। আগের ছবিটি পরিচালনা করেছিলেন রাজকুমার হিরানি। এবারও তিনি এই দায়িত্বে থাকবেন কি না, বা রণবীরের বিপরীতে নায়িকাই বা কে থাকবেন- এমন একাধিক প্রশ্ন রয়েছে। উত্তর মিলবে সময় হলেই।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা