বিনোদন

মীর মাসুমের এবার ‘বাবু পরছো?’

বিনোদন ডেস্ক: সোলস ব্যান্ডের সদস্য মীর মাসুম ও তার ছোট ভাই মীর মারুফ ‘বাবু খাইছো?’ নামে মিউজিক ভিডিও বের করে গত বছরের সেপ্টেম্বরে। যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ ভাইরালও হয়েছিল।

এবার এই দুই ভাই ‘বাবু খাইছো?’ এর দ্বিতীয় কিস্তি বের করলেন ‘বাবু পরছো?’ শিরোনামে। গানের ধরণ একই হলেও এর বার্তাটি একেবারেই ভিন্ন। তাই ঈগল মিউজিকের সঙ্গে এটি যৌথভাবে প্রযোজনা করেছেন ওয়াটার এইড বাংলাদেশ। গত ১৩ ফেব্রুয়ারি এটি প্রকাশ পায়।

করোনা মহামারি নিয়ে সচেতনতা বাড়াতেই ‘বাবু পরছো?’ গানটি বের করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এতে মূলত মাস্ক পরার কথা তুলে ধরা হয়েছে। পাশাপাশি নিয়মিত হাত ধোয়ার বিষয়টিও উঠে এসেছে।

মীর ভ্রাতৃদ্বয়ের সঙ্গে নতুন গানটিতে কণ্ঠ দিয়েছেন নাশা। দুই ভাইয়ের যৌথ সংগীতায়োজনে এর কথা লিখেছেন মারুফ নিজেই। গানটি রেকর্ড হয়েছে গায়েনবাড়ি স্টুডিওতে। আর ঈগল টিমের তত্ত্বাবধায়নে এর ভিডিওতে অংশ নিয়েছেন আফজাল সুজন, জাহির আলভি, তারেক তানজ, ফাহাদ, ফিরোজ আল মামুন, অন্তরা, সুবাহ, রাবিনা ও শ্রেয়া।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা