বিনোদন

ভালবাসা দিবসেই ‘বসন্ত বিকেল’

বিনোদন ডেস্ক : নির্মাতা হিসাবে রফিক সিকদার ‘ভোলা তো যায় না তারে’ সিনেমার মাধ্যেমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর তিনি ‘হৃদয় জুড়ে’ নামের সিনেমা নির্মাণ করেন। গত বছর এই নির্মাতা ‘বসন্ত বিকেল’ নামে সিনেমার কাজ শুরু করেন। কয়েক দফায় এর দৃশ্য ধারণ করা হয়। এখন ঢাকার অদূরে মাওয়ায় এর দৃশ্য ধারণের কাজ হচ্ছে।

গত বছরর শেষের দিকে বিএফডিসির ক‌্যান্টিন চত্বরে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। শামসুজ্জামান রিমন প্রযোজিত ‘বসন্ত বিকেল’ সিনেমায় শিপন মিত্র ও তানভীর তনুর বিপরীতে অভিনয় করছেন সুবাহ। সবকিছু ঠিক থাকলে আগামী ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক রফিক শিকদার।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে মাস্টার্স শেষ করে, ঢাকাই চলচ্চিত্রে নাম লেখান তানভীর তনু। নড়াইলের ছেলে তানভীর তনু চলচ্চিত্র, নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপন সব মাধ্যমেই বেশ পরিচিত মুখ। অন্যদিকে সুবাহ বেশ কয়েকটি সিনেমায় নাম লেখিয়েছেন। তবে ফেসবুক লাইভে এসে জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনকে তার প্রেমিক দাবি করে আলোচনায় উঠে আসেন এই অভিনেত্রী।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা