বিনোদন

ঝড় তুললেন ‘দুপুর ঠাকুর পো’ মোনালিসা

বিনোদিন ডেস্ক : ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা। বি-টাউনের ছোটপর্দায় একাধিক ধারাবাহিক নাটকেও দেখা গিয়েছিল তাকে। বাঙালি এ অভিনেত্রী বাংলায় পরিচিতি পেয়েছেন ‘দুপুর ঠাকুর পো’ ওয়েব সিরিজের মাধ্যমে। এর আগে বিগ বস সিজন দশের প্রতিযোগীও ছিলেন মোনালিসা।

মোনালিসার আসল নাম অন্তরা বিশ্বাস। খোলামেলা পোশাক আর সাহসী দৃশ্যে সাবলীল অভিনয়ের জন্যই দ্রুত পরিচিতি পেয়েছেন তিনি। এবার নর্তকীর ভূমিকায় দেখা যাবে এ অভিনেত্রী। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।

‘নমক ইশক কা’ শিরোনামের নতুন একটি ধারাবাহিকে দেখা যাবে তাকে। তার চরিত্রের নাম ইরাবতী। সম্প্রতি ইরাবতীর চরিত্রের লুক প্রকাশ করেছেন নির্মাতা। প্রকাশে পরই তা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যা দেখে নেটিজেনরা বলছেন, রীতিমত ঝড় তুলেছেন মোনালিসা।

খোঁজ নিয়ে জানা গেছে, ইরাবতী চরিত্রটি মূলত খলনায়িকার। নর্তকী ইরাবতীর জীবন নিয়ে ‘নমক ইশক কা’ ধারাবাহিকের গল্প। গল্পে দেখা যাবে, ইরাবতী বিয়ে করতে চায়, কিন্তু সমাজ তাকে বউ হিসেবে স্বীকৃতি দিতে চায় না।

১৯৯৭ সালে অভিনয় ক্যারিয়ার শুরু করেন দক্ষিণ কলকাতার এ মেয়ে। তার প্রথম সিনেমা ‘জয়তি’। এরপর অসংখ্য হিন্দি, তামিল, তেলেগু এবং কন্নড় ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘বিগ বস-১০’, ‘কমেডি নাইট বাচাও’, ‘নাচ বালিয়ে’ ইত্যাদি টেলিভিশন শোতেও দেখা গিয়েছে মোনালিসাকে। ২০১৭ সালের ১৭ জানুয়ারী ‘বিগ বস’-র আসরে প্রেমিক ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিং রাজপুতকে বিয়ে করেছিলেন তিনি

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা