বিনোদন

শীত সকালে রোমান্টিক মুডে শাকিব-মাহি!

বিনোদন ডেস্ক : চলতি মাসের ১৬ তারিখ মানে বিজয় দিবসে মুক্তি পাচ্ছে বিগ বাজেটের ছবি ‘নবাব এলএলবি’। তবে, এখনো বাকী রয়েছে গিয়েছে সিনেমার একটি গানের চিত্রায়ন। কথা ছিল ‘নবাব এলএলবি’ ছবির এই গানের শুটিং হবে মালদ্বীপে। সেই মোতাবেক শিল্পীদের কাছ থেকে কয়েক দফা শিডিউল নিয়ে রেখেছিলেন ছবির পরিচালক অনন্য মামুন।

কিন্তু নানা কারণে সেখানে গিয়ে গানের শুটিং করতে পারেননি তিনি। এতে করে একাধিকবার গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন সিনেমার দুই বড় তারকা শাকিব খান ও মাহিয়া মাহি।

পরে জানানো হয় মালদ্বীপ নয়, সিলেটে হবে ছবির শুটিং। সেই সঙ্গে সিদ্ধান্ত নেয়া হয়, বাকি থাকা দু’টি গান থেকে একটি গান বাদ দেয়া হবে। শুটিং হবে কেবল একটি গানের। তারপরও চিত্রায়ন হইনি সেই গানের। তবে এবার জানা গেল নতুন খবর। ঢাকায় অভিজাত হোটেল রেডিসন ব্লুতে শুটিং হচ্ছে সিনেমাটির। ‘বিলিভ মি আমি তোমার হতে চাই’ শিরোনামের রোমান্টিক এই গানে কণ্ঠ দিয়েছেন ইমরান-কোনাল। এতে অংশ নিয়েছেন শাকিব খান ও মাহিয়া মাহি।

নির্মাতা অনন্য মামুন বলেন, বেশকিছু অভ্যন্তরীণ সমস্যার কারণে মালদ্বীপ ও সিলেটে শুটিং সম্ভব হয়নি। বিজয় দিবসে ছবি মুক্তির ঘোষণা দিয়েছি। হাতে সময় বেশি নেই। এখনই গানের শুটিং না করলে কথা রাখতে পারব না। তাই ঢাকায় ছবির বাকি গানের শুটিং শুরু করেছি। এটা নিশ্চিত যে, বিজয় দিবসেই ‘নবাব এলএলবি’ মুক্তি পাবে।

ধর্ষণের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। ইতোমধ্যে ছবির ট্রেইলার প্রকাশ পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে এটি। ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন স্পর্শিয়া। এছাড়া এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, এল.আর. খান সীমান্ত, রাশেদ অপু, আনোয়ারসহ অনেককেই।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা