বিনোদন

গুগলের ট্রেন্ডিং লিস্টে ‘নাম্বার ওয়ান’ শাকিরা

বিনোদন ডেস্ক : প্রায় শেষ প্রান্তে ২০২০ সাল, হয়তোবা অনেকে জীবন থেকেই ভুলে যেতে চাইবেন এই সালটি। করোনার ভয়াল থাবায় প্রায় পুরো বছরটাই যেন ঘরবন্দি হয়ে রইলো সারা দুনিয়া। গানের দুনিয়া থেকে শুরু করে সিনেমা, সব জায়গায়ই ক্ষত-বিক্ষত হিসাব-নিকেশ।

ঘরবন্দির এই সময়ও পৃথিবীর এক নম্বর সার্চ ইঞ্জিন গুগলের ট্রেন্ডিং লিস্টে ১ নম্বরে জায়গা করে নিয়েছেন আলোচিত সংগীতশিল্পী শাকিরা।

বছর শেষে গুগলের এক সমীক্ষায় দেখা গেছে, এ বছরের আলোচিত সংগীতশিল্পীদের মধ্যে গুগলের প্রথম স্থান অধিকার করেছেন ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরা। তালিকাটিতে তারপরের অবস্থান করছেন আগস্ট আলসিনা, অ্যাডেলে, দোজা ক্যাট, গ্রিমস, ভ্যান হ্যালেন, লিজো, তামার ব্র্যাকটন, কোয়ান্ডো রন্ডো এবং টরি লেনেজের মতো তারকারা।

সংগীতশিল্পী হিসেবে নন, বছরের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব হিসেবেও গুগল সার্চে ৭ম স্থান দখল করে নিয়েছেন তিনি। দুটি তালিকায়ই একমাত্র কলম্বিয়ান হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি।

প্রসঙ্গত, এই গায়িকা জীবনে অনেক সাফল্যই পেয়েছেন। জিতেছেন দুবার গ্র্যামি পুরস্কার, সাতবার ল্যাটিন গ্র্যামি পুরস্কার। শুধু তাই নয়, গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন তিনি। বিএমআইয়ের তথ্যানুসারে, তিনি কলম্বিয়ার সর্বকালের সবচেয়ে বেশি অ্যালবাম বিক্রিত শিল্পী এবং ব্যবসায়িকভাবে সফল দ্বিতীয় লাতিন অ্যামেরিকান নারী শিল্পী। যার অ্যালবাম বিশ্বব্যাপী পাঁচ কোটি কপি বিক্রি হয়েছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা