বিনোদন

ছেলেকে ক্রিকেটার বানাবেন শাবনূর 

বিনোদন ডেস্ক : ছেলেকে ক্রিকেটার বানাতে চান ঢাকাই চলচ্চিত্রের মুকুটহীন সম্রাজ্ঞী শাবনূর। তিনি বলেন, “আমার ছেলে ক্রিকেট খেলা খুব পছন্দ করে। যে কোনও দেশের খেলা টেলিভিশন চললে, ওকে সরানো যায় না। বাংলাদেশের খেলা হলে তো কথাই নেই। কখন কীভাবে যে ক্রিকেটের প্রতি এতটা ভালোবাসা জন্মাল, টেরই পেলাম না। আমিও চাই ছেলে আমার খুব ভালো একজন ক্রিকেটার হয়ে ওঠুক।”

এখন অভিনয় থেকে অনেকটাই দূরে রয়েছেন এক সময় ঢালিউড কাঁপানো এই হিরোইন। বিয়ের পর থেকে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়া শাবনূরের জীবনে বড় ধরনের ধকল বয়ে গেছে কদিন আগে। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে এখন অস্ট্রেলিয়ায় আছেন এ নায়িকা। সঙ্গী একমাত্র ছেলে আইজান।

‘চাঁদনী রাতে’ সিনেমা দিয়ে অভিনয় শুরু শাবনূরের। টানা তিন দশক দাপটের সঙ্গে ঢালিউডে কাজ করেছেন। ২০১০ সালের পর থেকে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন। ঢাকা টু সিডনি যাওয়া–আসার মধ্যে থাকায় অভিনয়টা গৌন হয়ে পড়ে তার কাছে। অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাওয়া শাবনূর তার সন্তানকে নিয়ে এখন সেখানেই থাকছেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

শুধু ডায়েট নয়, ওজন কমানোর পেছনে রয়েছে পাচনতন্ত্র ও বিপাকক্রিয়ার বড় ভূমিকা

ওজন কমানোর ক্ষেত্রে সাধারণত ক্যালরি কমানো, নিয়মিত...

লবণ অধ্যুষিত রামপালে সুপেয় পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ 

রামপালে তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা