বিনোদন

বিয়ে করব না : সুনেরা

বিনোদন ডেস্ক : নতুন স্বপ্ন ও সংকল্প নিয়ে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবারের মতো নির্মিত হয়েছে সার্ফিংয় নিয়ে গল্প ‘ন ডরাই’। এটি চট্টগ্রামের আঞ্চলিক ভাষাতেই নির্মিত হয়েছে। যার অর্থ ‘ভয় পাই না’। ‘স্টার সিনেপ্লেক্স’-এর প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শরিফুল রাজ এবং বড় পর্দায় অভিনেত্রী হিসেবে অভিষেক হয় সুনেরা বিনতে কামাল।

এদিকে নিজের প্রথম ছবিতেই বাজিমাত করেছে সুনেরা বিনতে কামাল। ক্যারিয়ারে প্রথম ছবি ‘ন ডরাই’তে অভিনয় করেই ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ নিজের করে নেন তিনি।

বর্তমানে মডেলিংয়ের পাশাপাশি একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন এ অভিনেত্রী। ন’ ডরাইয়ের পর বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব পেয়েছেন কিন্তু চিত্রনাট্য ভালো লাগেনি বলে সেগুলো ফিরিয়ে দিয়েছেন। দেশীয় এক গণমাধ্যমে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সুনেরা।

এক প্রশ্নের উত্তরে এ অভিনেত্রী বলেন, আমার রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল থাকবে। আমি বিয়ে করব না। আমি যখন যা করি, মন দিয়ে করি। বিয়ে করে আমি সংসারে সময় দিতে পারব না। সারাজীবন কাজ করে যেতে চাই। কারণ, আমি ক্যারিয়ার গড়তে চাই।

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার আত্মবিশ্বাস ভালো লাগে সুনেরার। নওয়াজুদ্দীন সিদ্দিকী, আমির খান ও আলিয়া ভাটের অভিনয় ভালো লাগে তার। অবসরে সিনেমা দেখতে পছন্দ করেন এ অভিনেত্রী। রোমান্টিক, ক্রাইম থিলার আর হরর সিনেমা থাকে তার ওয়াচ লিস্টে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা