বিনোদন

শিল্পার নতুন পরিচয়

বিনোদন ডেস্ক : বলিউডে অভিনেত্রী হিসাবে সুপ্রতিষ্ঠিত। এবার নতুন পরিচয়ে আসছেন তিনি। এবার উদ্যোক্তা হিসাবে ক্যারিয়ার শুরু করতে চলেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সারোগেসির মাধ্যমে রাজ কুন্দ্রা ও শিল্পার ঘরে কন্যা জন্ম নেয়। অভিনয় ও সংসার একসঙ্গেই সামলাচ্ছেন এই তারকা।

তবে সবকিছু ছাপিয়ে এবার উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ ঘটছে শিল্পী শেঠির। মুম্বাই শহরের ওরলিতে নিজের রেস্টুরেন্ট ব্যবসা শুরু করছেন তিনি। রেস্টুরেন্ট চেইন বাস্টিয়ান-এর সহ-মালিক হয়েছেন এই অভিনেত্রী। এরই মধ্যে সম্পন্ন হয়েছে এর ডেকোরেশনের কাজ। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে রেস্টুরেন্টটির উদ্বোধন করতে যাচ্ছেন শিল্পা শেঠি।

উদ্বোধনের আগে শুক্রবার (০৪ ডিসেম্বর) রাতে সেখানে বন্ধু রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডি'সুজাকে আমন্ত্রণ জানিয়েছিলেন শিল্পা ও তার স্বামী রাজ কুন্দ্রা। রীতেশের ভাই ধীরজকেও দেখা গেছে তাদের সঙ্গে। তারা সবাই সেই রেস্টুরেন্টের ছবি শেয়ার করেছেন সামাজিকমাধ্যমে।

খাবার পরখ করে দেখেছেন বলেও জানিয়েছেন। শিল্পা ছবি পোস্ট করে লিখেছেন, ‘এবং এটি প্রস্তুত’। তবে এই অভিনেত্রীর নতুন রেস্টুরেন্টটির উদ্বোধন ঠিক কবে হবে, তা এখনও ঘোষণা করা হয়নি।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা