বিনোদন

সরে দাঁড়ালেন সুনেরাহ

বিনোদন ডেস্ক: ‘ন ডরাই’ খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ‘জয় বাংলা ধ্বনি’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন। ২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদানে শাজাহান খানের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ‘জয় বাংলা ধ্বনি’সিনেমাটি। আর ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ন ডরাই’ সিনেমাতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার জেতেন সুনেরাহ।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতের নিয়োগ বাতিল

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাজধানীর একটি রেস্টুরেন্টে সিনেমাটির সংবাদ সম্মেলনে উপস্থিত হতে দেখা যায়নি সুনেরাহকে। পরে যোগাযোগ করলে গণমাধ্যমকে জানান সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এতে ৯ অক্টোবর (রোববার) চুক্তিবদ্ধ হন তিনি। সুনেরাহর সঙ্গে নায়ক ছিলেন নিরব। সিনেমাটিতে শম্ভু রাজাকারের চরিত্রে অভিনয় করবেন বরেণ্য অভিনেতা আসাদুজ্জমান নূর। পরিচালনা করবেন খ ম খুরশীদ।

বিষয়টি নিশ্চিত করে সুনেরাহ বলেন, ‘পরিচালকের সঙ্গে কিছু বিষয়ে মিল না হওয়াতে সিনেমাটি আমি না করার সিদ্ধান্ত নিই। আমাকে যে গল্প পাঠানো হয় সেটা পড়ার পর পরিচালকের সঙ্গে আমার চরিত্রের লাইনআপে পরিবর্তন আনার বিষয়ে কথা হয়। পরে যেটা পাঠিয়েছে সেটাও আমার পছন্দ হয়নি। সেটা নিয়েই কিছুটা গড়মিল অবস্থা তৈরি হয়েছে।’

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

তিনি আরও বলেন, এরপরও ইচ্ছে ছিল সিনেমাটি করার, পরিচালক একটু ভালোভাবে বললে হয়তো অভিনয় করা হতো। কিন্তু তিনি আমার সঙ্গে ভালো আচরণ করেননি। রূঢ় ভাষায় বলেছেন আমাকে সিনেমাটি করতেই হবে। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি এটি করব না।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা