বিনোদন

আমার একার নয় এটা গণতন্ত্রের জয় : কঙ্গনা

বিনোদন ডেস্ক : থালাইভির শ্যুটিংয়ে ব্যস্ত কঙ্গনা রানাওয়াত। এরমাঝেই খুশির জোয়ারে ভাসছেন নায়িকা। কারণ শুক্রবার বম্বে হাইকোর্ট থেকে বড় জয় পেলেন এই ভিনেত্রী। বিএমসির বিরুদ্ধে করা ‘বেআইনি বাড়ি ভাঙার’ মামলায় শুক্রবার বম্বে হাইকোর্ট কঙ্গনার পক্ষে রায় দিয়ে জানায়- খারাপ উদ্দেশ্য নিয়ে পালি হিলসে (বান্দ্রা, ওয়েস্ট) অবস্থিত মনিকর্ণিকা ফিল্মসের অফিস বাড়ি ভেঙেছে বিএমসি। জাস্টিস এসজে কাথাওয়ালা এবং জাস্টিস রিয়াজ চাগলার ডিভিশন বেঞ্চ এইদিন সাফ জানায়, এই মামলায় ক্ষতিপূরণ দিতে হবে বৃহন্মুম্বই পুরসভাকে।

এরপর টুইটারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন কঙ্গনা। কঙ্গনা জানান এটি তার একার নয়, বরং গণতন্ত্রের জয়। নায়িকা লেখেন- ‘যখন কোনও ব্যক্তি একা, সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং জয় পায় সেটা শুধু কারুর একার জয় নয়, সেটি গণতন্ত্রের জয়। সকলকে ধন্যবাদ আমাকে সাহস জোগানোর জন্য এবং তাঁদেরকেও ধন্যবাদ যাঁরা আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাওয়ার ঘটনা নিয়ে হাসির খোরাক তৈরি করেছে। তোমরা ভিলেনের ভূমিকা নিয়েছো বলেই আমি হিরো হতে পেরেছি’।

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত তার বাংলো ভাঙচুরের ক্ষতিপূরণ হিসেবে বিএমসি-র কাছে থেকে ২ কোটি টাকা দাবি করেছিলেন। ২০২১-এর মার্চ মাসের মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ অনুযায়ী অভিনেত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার পাশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিএমসি-র অভিযোগ ছিল, কঙ্গনার বাংলোর একটি অংশ বেআইনি ভাবে নির্মাণ করা হয়। পাশাপাশি এও দাবি করা হয় যে, কঙ্গনা রান্নাঘর তৈরির জন্য নির্ধারিত জায়গায় শৌচাগার এবং শৌচাগারের জন্য নির্ধারিত জায়গায় অফিস তৈরি করেন। সেই সব অভিযোগ নাকচ করে দিয়ে হাইকোর্ট জানায়, বাংলোর একাধিক ছবি ভাল ভাবে খতিয়ে দেখা হয়েছে এবং সেগুলি থেকে কোনও রকম বেআইনি নির্মাণের প্রমাণ মেলেনি।

হাইকোর্টের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত কঙ্গনা টুইটে লেখেন, একজন ব্যক্তি যখন সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং জয়ী হয় তখন শুধুমাত্র তার একার জয় হয় না, গণতন্ত্রের জয় হয়। যারা আমাকে সাহস জুগিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার স্বপ্ন ভাঙতে দেখে হেসেছেন, তাদেরও ধন্যবাদ।

আপনারা ভিলেন হয়েছেন বলেই আমি হিরো হতে পেরেছি। কঙ্গনা মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করার পরেই শিবসেনার সঙ্গে তার বিত-ার সূত্রপাত। এরপর কঙ্গনার বাংলো ভাঙচুর, মুম্বই ছেড়ে তার হিমাচল প্রদেশের বাড়িতে যাওয়া, ফের ফিরে আসা, এসব কিছু নিয়ে উত্তাল ছিল মায়ানগরী। এমনকি, তার মন্তব্যের জন্য মুম্বইকরদের একাংশের রোষানলে পড়েন অভিনেত্রী। তবে হাইকোর্টের এই নির্দেশে পর শেষ হাসি আপাতত কঙ্গনাই হাসলেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা