সুজাতার হার্ট অ্যাটাক, অবস্থা আশঙ্কাজনক
বিনোদন

সুজাতার হার্ট অ্যাটাক, অবস্থা আশঙ্কাজনক

বিনোদন প্রতিবেদক : কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সুজাতার হার্ট অ্যাটাক হয়েছে, বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। তাকে জরুরি ভিত্তিতে রাজধানীর মিরপুর ২ নম্বরে অস্তিত্ব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সিসিইউতে নেয়া হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত লোককাহিনিনির্ভর চলচ্চিত্র ‘রূপবান’ দিয়ে বাংলার আপামর দর্শকের কাছে তিনি তুমুল জনপ্রিয়তা পান। এরপর তাকে দেখা গেছে বহু কালজয়ী চলচ্চিত্রে।

অভিনয়ের বাইরে সুজাতা বঙ্গবন্ধুর আদর্শ আর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আওয়ামী সাংস্কৃতিক জোট ছাড়াও বঙ্গবন্ধু শিল্পী ঐক্য জোট, শিল্পী সংঘ, শিল্পী সমিতিসহ পরিচালক সমিতি, প্রযোজক সমিতির মতো নানা পেশাজীবী সংগঠনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত।

অভিনয় জীবেনর শুরুটা করেছিলেন মঞ্চে। তখন তার নাম ছিলো তন্দ্রা মজুমদার। সিনেমা করতে এসে নাম বদলে সুজাতা হয়ে যান। তার নামটি বদলেছিলেন পরিচালক সালাহউদ্দিন। তার হাত ধরে মাত্র ১২ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখেন সুজাতা। সেই সালাহউদ্দিনের হাত ধরেই ‘রূপবান’ সিনেমা দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পান তিনি।

পঞ্চাশ বছরেরও বেশি সময়ের অভিনয় ক্যারিয়ার সুজাতার। ১৯৬৩ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত প্রায় ৭০টি ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন। সব মিলিয়ে তিনশতাধিক ছবির অভিনেত্রী তিনি।

সুজাতা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের তালিকায় রয়েছে ‘রূপবান’, ‘ডাকবাবু’, ‘জরিনা সুন্দরী’, ‘অপরাজেয়’, ‘আগুন নিয়ে খেলা’, ‘কাঞ্চনমালা’, ‘আলিবাবা’, ‘বেঈমান’, ‘অনেক প্রেম অনেক জ্বালা’, ‘প্রতিনিধি’ ইত্যাদি। ১৯৭৭ সালে নায়িকা হিসেবে সর্বশেষ রহিম নেওয়াজ পরিচালিত ‘রাতের কলি’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন।

সান নিউজ/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা