বিনোদন

ইনফিনিক্সের সঙ্গী হলেন মিস ওয়ার্ল্ডের জেসিয়া

বিনোদন প্রতিবেদক : মডেল হিসেবে কাজ করছিলেন অনেক দিন ধরেই। ২০১৭ সালে সুন্দরী প্রতিযোগিতা মিস বাংলাদেশ ২০১৭-এর মুকুট জয় করে আলোচনায় আসেন জেসিয়া ইসলাম। ২০১৭ সালের ১৮ নভেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠেয় ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশগ্রহণও করেন তিনি।

এরপর তাকে দেখা গেছে বেশকিছু নাটক-টেলিছবিতে। কাজ করেছেন অনেক বিজ্ঞাপনেও। বিভিন্ন পণ্যের শুভেচ্ছাদূত হিসেবেও দেখা গেছে তাকে। এবার তিনি সঙ্গী হলেন ইনফিনিক্স মোবাইলের। বাংলাদেশে এ মোবাইলের প্রচারণায় কাজ করবেন জেসিয়া। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন তিনি।

জেসিয়া জানান, প্রতিষ্ঠানটির সঙ্গে অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। দেশের বাজারে আসার অপেক্ষায় থাকা ইনফিনিক্স হট ১০-এর ক্যাম্পেইনে দেখা যাবে তাকে। এরই মধ্যে ইনফিনিক্স মোবাইল বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজে তার ছবিও প্রকাশ করা হয়েছে। ব্যস্ত সময় কাটানো জনপ্রিয় এ তারকা ক্যাম্পেইনের ফটোশুটের কাজ শেষ করেছেন।

জেসিয়া ইসলাম বলেন, ‘ইনফিনিক্সের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। নতুন দায়িত্ব, নতুন অভিজ্ঞতা সবসময়ই আমাকে আনন্দ দেয়। এর আগেও শুভেচ্ছাদূত হিসেবে কিছু প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছি। আশা করছি ইনফিনিক্সের সঙ্গেও যাত্রাটা সুন্দর হবে।’

ইনফিনিক্স মোবাইল বাংলাদেশের হেড অব মার্কেটিং মনজুরুল কবির সুজন উচ্ছ্বাস প্রকাশ করেন জেসিয়া ইসলামকে সঙ্গী হিসেবে পেয়ে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা