বিনোদন

পৈতৃক সম্পত্তির জন্য লড়বে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত 

নিজস্ব প্রতিনিধি, খুলনা : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। খুলনায় তার দুটি দোকান দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে বলে অভিযোগ করেছেন এই অভিনেত্রী। এ বিষয়ে মিষ্টি জান্নাতের মা শাহ পারভীন আক্তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেন, খুলনা সোনাডাঙ্গা থানার ১৮ নং ওয়ার্ডের কাঁচা বাজারের পাশে আমার দুটি দোকান রয়েছে। এ দুটি ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। এ বিষয়ে আইনি পদক্ষেপ নিয়েছি।

তিনি আরো লিখেন, আল্লাহ যেন এসব সন্ত্রাসীদের ক্ষমা না করেন। আর গায়ের জোর বেশিদিন থাকে না। ক্ষমতার অপব্যবহার করতে নেই। মানুষের জমি দখল করতে করতে সন্ত্রাসীদের অভ্যাস হয়ে গেছে। অন্য এক স্ট্যাটাসে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত লিখেন, আমাদের এলাকার কিছু কথিত আওয়ামী নামধারী সন্ত্রাসী নেতারা এত সাহস কোথা থেকে পায়? আমার পরিবার কী আওয়ামী লীগ করে না? আমার পরিবারে কী নেতা ছিল না? আওয়ামী লীগ পরিচয় নিয়ে এই সব করে কাদের জোরে? এরা তো কেউ আগে আওয়ামী লীগ করতো না। এখন সব চামচামি করে আওয়ামী লীগের নাম ভাঙাচ্ছে। পৈতৃক জমি রক্ষা করার অভিপ্রায় ব্যক্ত করে মিষ্টি লিখেন, আমরা ভদ্র বলে চুপ করে থাকি। এবার আর চুপ করে থাকব না। আমাদের সব জমির একটা বিচার হওয়া দরকার। আমি আমার পৈতৃক সম্পত্তির জন্য লড়ব।

শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। তারপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তিনি। সর্বশেষ গত বছর মুক্তি পায় ভারত-বাংলাদেশ প্রযোজিত চলচ্চিত্র ‘তুই আমার রানী’। এছাড়াও মিষ্টি অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি ‘কি করে বলব তোমায় প্রিয়তমা’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা