বিনোদন

কঙ্গনা ও তার বোনকে পুলিশে তলব

বিনোদন ডেস্ক : কঙ্গনা রানাউত এবং তার বোন রঙ্গোলি চান্দেলেকে আবারও সমন পাঠাল মুম্বাই পুলিশ। আগামী ১০ নভেম্বরের আগে কঙ্গনা এবং রঙ্গোলিকে থানায় হাজিরা দিতে হবে বলে স্পষ্ট জানানো হয়েছে। হিন্দু-মুসলিসেদের মধ্যে বিভেদ তৈরি করে দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছেন এই দুজন। এমনই অভিযোগ তাদের বিরুদ্ধে। এর আগে গত ২৬ এবং ২৭ অক্টোবর কঙ্গনা রানাউত এবং রঙ্গোলি চান্দেলকে প্রথম দফার সমন পাঠানো হয়।

মুম্বাই পুলিশের পক্ষ থেকে প্রথম সমন পাঠানোর পর কঙ্গনার আইনজীবী জানান, এই মুহূর্ত হিমাচল প্রদেশে রয়েছেন অভিনেত্রী। হিমাচলে নিজের ভাইয়ের বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত কঙ্গনা। সেই কারণে এই মুহূর্তে তিনি থানায় হাজিরা দিতে পারবেন না। এরপরই মুম্বাই পুলিশ দ্বিতীয় দফায় সমন পাঠালো তাদের।

জানা যাচ্ছে, মুন্নাওয়ার আলি সৈয়দ নামে বলিউডের এক কাস্টিং ডিরেক্টর এবং ফিটনেস ট্রেনার কঙ্গনা রানাউতের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভেদ তৈরির চেষ্টা করার অভিযোগ করেন। এরপরই কঙ্গনা এবং তার দিদি রঙ্গোলি চান্দেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩-র এ, ২৯৫-র এ, ১২৪-র এ এবং ৩৪ নম্বর ধারায় দায়ের করা হয় অভিযোগ।

সম্প্রতি মুন্নাওয়ার আলি সৈয়দ নামে বলিউডের ওই কাস্টিং ডিরেক্টর অভিযোগ করেন, বি টাউনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন কঙ্গনা। বলিউডকে স্বজনপোষণের আস্তানা বলে করছেন কটাক্ষ। সেই সঙ্গে এমন কিছু মন্তব্য করছেন, যা দেশের দুই সম্প্রদায়ের মানুষের মনে একে অপরের বিরুদ্ধে বিভেদ তৈরি করছে। এরপরই অভিনেত্রীর বিরুদ্ধে বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জুলাই গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা