বিনোদন

যৌন নির্যাতনের শিকার বলিউড সুপারস্টার আমির খানের মেয়ে

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খান যৌন হেনস্তার শিকার হয়েছিলেন। ১৪ বছর বয়সের সেই ঘৃণ্য অভিজ্ঞতা নিজেই জানিয়েছেন তিনি। মানসিক আঘাতের কারণে অবসাদের জাল থেকে বেরিয়ে আসতে মা-বাবার সহায়তা পেয়েছেন ২৩ বছর বয়সী এই তরুণী। ইনস্টাগ্রামে ১০ মিনিটের ভিডিও বার্তায় ইরা বলেন, ‘১৪ বছর বয়সে পরিচিত একজনের হাতে যৌন নির্যাতনের শিকার হয়েছিলাম। কেমন একটা অস্বস্তিকর পরিস্থিতি ছিল, ইচ্ছাকৃতভাবে কিছু করা হচ্ছে নাকি অনিচ্ছাকৃত সেটা বুঝতে পারতাম না প্রথমে। এটা রোজ হতো না।’

ইরা যোগ করেন, ‘প্রায় একবছর পর বুঝতে পেরেছিলাম বুঝেশুনেই আমার সঙ্গে এমন করা হচ্ছে। বাবা-মাকে ইমেইল করে গোটা ঘটনা জানাই। তারা আমাকে সেই পরিস্থিতি থেকে বের করে আনেন।’ তবে এমন পরিস্থিতি নিয়ে ভয় পাননি ইরা। তার কথায়, ‘আমার মনে হয়েছিল, আমার সঙ্গে এটা আর হবে না। এরপর এগিয়ে যাই। তবে এটা কিন্তু আমার সবসময়ের খারাপ লাগা হয়ে রয়েছে তা নয়।’

২০০২ সালে প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে আমিরের বিয়েবিচ্ছেদ হয়। সহমতের ভিত্তিতে অভিভাবকরা বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ায় গোটা বিষয়টা সেভাবে নাড়া দেয়নি এবং সহজেই পরিবর্তনটার সঙ্গে মানিয়ে নিতে পেরেছিলেন বলে ভিডিওতে জানিয়েছেন ইরা। তিনি বলেন, ‘আমাদের পুরো পরিবার এখন একে অপরের বন্ধু। ব্রোকেন ফ্যামিলি বলতে যা বোঝায় আমাদের ক্ষেত্রে তা নেই।’ অবসাদের সঙ্গে লড়াইয়ের কথা সোশ্যাল মিডিয়ায় জানানোর ক্ষেত্রে বরাবরই স্পষ্টবাদী ইরা। এজন্য চার বছর আগে চিকিৎসা নিয়েছিলেন তিনি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা