বিনোদন

কঠিন সময়েও সুসময়  সুষমার

বিনোদন ডেস্ক : মঞ্চ ও টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী সুষমা সরকার। চলচ্চিত্রে অভিনয় করেও তিনি বেশ প্রশংসিত হয়েছেন। বর্তমানে বিজ্ঞাপন, নাটক, ওয়েব কন্টেন্ট, সিনেমা সব মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। সুষমা অভিনীত কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। এরমধ্যে ‘পেয়ারার সুবাস’ চলচ্চিত্রের সম্পাদনার কাজ চলছে। এ ছাড়া ‘গোর’ শিরোনামের চলচ্চিত্রটি মুক্তির জন্য প্রস্তুত। সম্প্রতি ‘নবাব এলএলবি’- শিরোনামের সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। এদিকে আলোক হাসান পরিচালনায় ‘বিঞ্জ’ প্ল্যাটফরমের জন্য ‘টুইন রিটার্নস’ শিরোনামের ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি।

সব মিলিয়ে বলা চলে করোনাকালের এই কঠিন সময়েও সুসময় পার করছেন সুষমা। সামনেও বেশকিছু কাজ করবেন বলে জানান। অশোক দত্ত দুলালের পরিচালনায় ‘দিন চিরদিন’ শিরোনামের একটি নাটকে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। নভেম্বরের প্রথম সপ্তাহে এর শুটিং হবে। বঙ্গবন্ধুর ওপর ভিত্তি করে এই গল্পের নাটকে তিনি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন।

এ বিষয়ে সুষমা বলেন, নাটকটি বঙ্গবন্ধুকে কেন্দ্র করে নির্মাণ হচ্ছে। গল্প পড়ে অনেক ভালো লেগেছে। বঙ্গবন্ধু সম্পর্কে এই প্রজন্ম কতটুকু জানে! মুক্তিযুদ্ধের সেই সময়ের প্রেক্ষাপটটা খুব সুন্দরভাবে তুলে ধরা হবে। এমন একটি কাজ করবো ভেবেই ভালো লাগছে। সামনে কয়েকটা সিনেমাতেও কাজের কথাবার্তা হচ্ছে বলে উল্লেখ করেন সুষমা।

এদিকে মঞ্চ নাটকের কাজ চালিয়ে যাচ্ছেন ‘দেশ নাটক’ এর সঙ্গে যুক্ত থাকা এই অভিনেত্রী। অনলাইনেই নিয়েছেন তিনটি নাটকের প্রস্তুতি। ক্যারিয়ার নিয়ে পরিশেষে তিনি বলেন, অনেক বেশি কাজ করার ইচ্ছা নেই। বেছে বেছে ভালো কাজ করতে চাই। একটু ঠিকঠাক কাজ করতে চাই। সে লক্ষ্য নিয়েই এগিয়ে চলছি। ভালোমানের কম কাজ করতে পারলেও আমি খুশি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা