বিনোদন

ন্যান্সির পথেই হাটলেন কন্যা রোদেলা 

বিনোদন ডেস্ক : বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির মেয়ে মার্জিয়া বুশরা রোদেলা। মায়ের পথ ধরেই হাঁটছেন তিনি। ক্যারিয়ার হিসেবে সংগীতচর্চাকেই বেছে নিতে চান রোদেলা। গেল বছরে মাত্র ১১ বছর বয়সেই গায়িকা হিসেবে আত্মপ্রকাশ হয়েছে তার। মায়ের উৎসাহে নিজের প্রচেষ্ঠায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘প্রজাপতি প্রজাপতি’ গানটি তুলেন।

এবার তাকে দেখা যাবে অস্ট্রেলিয়াভিত্তিক বাংলা অনলাইন টেলিভিশন বাসভূমি-তে গান গাইতে । করোনাকালে দেশের বিভিন্ন ক্ষেত্রের খ্যাতিমানদের নিয়ে নানা ধরণের অনুষ্ঠান প্রচার করে দেশে ও প্রবাসে জনপ্রিয়তা অর্জন করেছে বাসভূমি।

রোদেলা প্রথমবারের মত একক গান ও আড্ডায় অংশ নিতে আসছে বাসভূমিতে। আকিদুল ইসলামের উপস্থাপনায় আগামী ৮ নভেম্বর রোববার বাংলাদেশ সময় বিকেল ৪টায় এবং অস্ট্রেলিয়া সময় রাত ৯টায় এই বিশেষ অনুষ্ঠানটি প্রচারিত হবে। লাইভ দেখা যাবে বাসভূমির ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে।জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি তার মেয়ের অনুষ্ঠান দেখা ও রোদেলার জন্য দোয়া চেয়েছেন বাংলা ভাষাভাষী সকল মানুষের কাছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা