বিনোদন

বদলে গেছেন দীপিকা পাড়ুকোন 

বিনোদন ডেস্ক

২০২৪ সালের সেপ্টেম্বরে প্রথম মা হন দীপিকা পাড়ুকোন। কয়েক দিন আগে জানিয়েছেন, দ্বিতীয়বারের মতো অন্তঃসত্ত্বা তিনি। একই সঙ্গে জানিয়েছেন, মাতৃত্ব তাকে পুরোপুরি বদলে দিয়েছে।

প্রায় দুই দশক ধরে ভারতীয় সিনেমার অন্যতম বড় তারকা দীপিকা। ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। ৪০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে এখন তাঁ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়— মা।

দীপিকা বলেন, ‘আমি বলব না যে নিজেকে হারিয়ে ফেলেছি। আবার এটাও বলব না যে পুরোপুরি নতুন পরিচয় খুঁজে পেয়েছি। এখনো এই পরিবর্তনের ভেতর দিয়ে এগোচ্ছি।’

প্রথমবার মা হওয়া অনেক নারীর মতোই নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে দীপিকাও সময় নিয়েছেন। নির্ঘুম রাত, অনিশ্চয়তা, হঠাৎ বদলে যাওয়া জীবন— এসবের মধ্যে নতুন ছন্দ খুঁজে নিতে হয়েছে। একসঙ্গে একাধিক সিনেমা, ব্যবসা, শুটিং— আগের সেই জীবন আর নেই।

দীপিকা বলেন, ‘আগের মতো কাজ হবে কি না জানি না। সত্যি বলতে আগের জীবনে ফিরতে চাই কি না, নিজেও জানি না।’ এখন কয়েক দিন কাজ করেন, আবার কয়েক দিন পুরোটা সময় মেয়েকে দেন। মেয়ের নাম দুয়া। স্নান করানো, ঘুম পাড়ানো, পাশে থাকা— এই ছোট ছোট মুহূর্তগুলোই এখন তার সবচেয়ে বড় ব্যস্ততা।

তবে এই পরিবর্তন সবাই সহজভাবে নেয়নি। এক পরিচালক দীপিকাকে দেখা করার প্রস্তাব দিলে তিনি যেতে পারবেন না বলে জানান, কারণ তাকে সন্তানের কাছে থাকতে হবে। সেই পরিচালক নাকি জবাবে বলেছিলেন, ‘মনে হচ্ছে মাতৃত্বকে খুব সিরিয়াসলি নিচ্ছেন।’ দীপিকা বিস্ময়ের সঙ্গে বলেন, ‘আমি বুঝতে পারিনি এটা প্রশংসা ছিল, নাকি খোঁচা। মাতৃত্বকে সিরিয়াসলি নেওয়া মানে কী?’

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তারকাদের একজন হয়েও নতুন মা হিসেবে দীপিকার অনুভূতি অনেকটাই সাধারণ নারীদের মতো। সন্তানকে সময় দিতে না পারলে তার মধ্যেও অপরাধবোধ কাজ করে।

তার ভাষায়, ‘নিজেকে বলতে হয়— সন্তান হওয়ার পর জীবন শেষ হয়ে যায় না। নিজের জীবনেও ফিরতে হবে। কিন্তু যখনই মেয়ের সঙ্গে থাকতে পারি না, একটা অপরাধবোধ কাজ করে।’

এখন নিজের শরীর ও মনের সীমাবদ্ধতা বুঝে চলেন তিনি। কখন বিশ্রাম দরকার, কখন নিজের জন্য সময় দরকার— সেটিকে গুরুত্ব দেন। ঘুম বরাবরই দীপিকার কাছে খুব গুরুত্বপূর্ণ। আগে নিজের ঘুমের সময়ও হিসাব করে রাখতেন। এখন সেটা আর সম্ভব হয় না। তবে সুযোগ পেলেই কয়েক মিনিট চোখ বন্ধ করে শরীর ও মনকে শান্ত করার চেষ্টা করেন।

পেশাগত ও ব্যক্তিগত জীবনের মধ্যে সমতা বজায় রেখে চলতে চান দীপিকা পাড়ুকোন। চান মেয়ে দুয়ার সঙ্গে সময় কাটাতে। আর তাই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন আট ঘণ্টার বেশি শুটিং করবেন না। অনেকেরই দীপিকার এই দাবিকে যুক্তিযুক্ত মনে হয়েছে, আবার অনেকের মতে এই দাবি অযৌক্তিক। এই নিয়ে দীপিকার সঙ্গে ঝামেলা বাধায় নিজের ছবি স্পিরিট থেকে বলিউড অভিনেত্রীকে বাদ দিয়েছেন সন্দীপ রেড্ডি ভাংগা। একই কারণে কল্কি ২৮৯৮ এডির সিকুয়েল থেকে বাদ পড়েন। এসব নিয়ে অবশ্য দীপিকার মাথাব্যথা নেই।

তিনি বলেন, ‘অনেকেই অবাক হয়েছেন। কিন্তু এই পর্যায়ে এসে আর বড় সিনেমা নিয়ে ভাবি না। ১০০ কোটি, ৫০০ কোটি কিংবা ৬০০ কোটি— এসব আর আমার মাপকাঠি নয়।’

দীপিকা বলেন, পারিশ্রমিক নয়, সততার ভিত্তিতে এখন প্রকল্প বেছে নেন। তিনি যোগ করেন, ‘যা আমার সত্য বলে মনে হয় না, তা আমি করি না। কখনো কখনো মানুষ অনেক টাকা অফার করে এবং ভাবে শুধু সেটাই যথেষ্ট— কিন্তু সেটা যথেষ্ট নয়।’

দীপিকা স্বীকার করেন, এমন স্বচ্ছ দৃষ্টিভঙ্গি সব সময় ছিল না। তিনি বলেন, ‘আমি কি সব সময় এতটা পরিষ্কার ছিলাম? হয়তো না। কিন্তু এখন সেই স্পষ্টতা পেয়েছি। মাঝেমধ্যে পেছনে তাকিয়ে মনে হয়— আমি তখন কী ভাবছিলাম! এটাও শেখারই অংশ। হয়তো ১০ বছর পর আজকের সিদ্ধান্তগুলো নিয়েও প্রশ্ন উঠবে। কিন্তু আমার কাছে এগুলোই এখন সত্য।’

দীপিকা চলতি বছর খবরের শিরোনামে এসেছিলেন আট ঘণ্টার কাজের শিফটের দাবি করে। তিনি অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা অতিরিক্ত কাজকে স্বাভাবিক করে ফেলেছি। মানুষের শরীর-মন, উভয়ের জন্য আট ঘণ্টার কাজই যথেষ্ট। সুস্থ থাকলেই না আপনি সেরাটা দিতে পারবেন।’

এই দাবির কারণে কি দীপিকাকে মূল্য চোকাতে হয়েছে? অনেক ভেবেচিন্তে এই অভিনেত্রী বলেন, ‘আগেও অনেক বিষয় নিয়ে কথা বলেছি। আর এ কারণে অনেক সময় আমাকে মূল্য চোকাতে হয়েছে। অন্য নারীর কাছে আমার এই দাবি যদি অন্যায্য মনে হয়, তাহলে তা-ই হবে। তবে এটা কোনো গোপন বিষয় নয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে পুরুষ সুপারস্টাররা বহু বছর ধরে দিনে আট ঘণ্টা কাজ করে আসছেন। কিন্তু পরিতাপের বিষয়, এটি কখনো আলোচনায় উঠে আসেনি। আমি তাদের নাম নিচ্ছি না, তাহলে বিষয়টা চর্চায় উঠে আসবে। অনেকে আবার সোম-শুক্র কাজ করেন, উইকেন্ডে কাজ করেন না।’

শাহরুখের সঙ্গে সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত এখন দীপিকা। আছে অ্যাটলি পরিচালিত ‘রাকা’র শুটিং। ছবিতে প্রথমবারের মতো তাকে আল্লু অজুনের সঙ্গে দেখা যাবে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা