বিনোদন

এনসিবি দফতরে দীপিকা, মাদক মামলায় জেরা শুরু

বিনোদন ডেস্কঃ

মাদককাণ্ডে হাজিরা দিতে মুম্বাইয়ে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (‌এনসিবি‌)‌ দফতরে দীপিকা পাড়ুকোন। শনিবার (২৬ সেপ্টেম্বর) হাজিরা দেওয়ার কথা ছিল তার। দীপিকাকে মুম্বাইয়ের কোলাবা অ্যাপালো বন্দরের এভলিন গেস্ট হাউসে জেরা করা হচ্ছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এনসিবি‌‌ দফতরে পৌঁছে যান তিনি। তবে এসময় স্বামী রণবীর সিংকে তার সঙ্গে দেখা যায়নি। ওই একই মামলায় এদিন এনসিবির দফতরে হাজিরা দেওয়ার কথা আছে অন্য দুই অভিনেতা সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরেরও। তাদের বালাড এস্টেটে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।

এদিকে, গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) প্রায় সাত ঘণ্টা জেরা করা হয় দীপিকার ম্যানেজার কারিশ্মা প্রকাশকেও। তাকে আজ শনিবারও ফের ডাকা হয়েছে। শোনা যাচ্ছে, দীপিকা আর কারিশ্মাকে মুখোমুখি বসিয়ে জেরা করবে এনসিবি।

বলিউড আর মাদকের সম্পর্ক যে কতটা গভীর, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) তদন্তে তা ক্রমশ স্পষ্ট হচ্ছে। গতকাল শুক্রবার পরপর চাঞ্চল্যকর তথ্য ফাঁস হতে থাকে এনসিবির দফতর থেকে। অভিনেত্রী রাকুলপ্রীত সিং স্বীকার করে নিয়েছেন তার বাড়ি থেকে বাজেয়াপ্ত মাদকের মালক চক্রবর্তী। রিয়ার সঙ্গে তার নিয়মিত মাদক সংক্রান্ত কথা হত বলেও স্বীকার করেছেন।

তিনি আরও জানান, রিয়া মাদক কিনে রাকুলের বাড়িতে রাখতেন। তবে রাকুল নিজে কখনও মাদক সেবন করেননি। প্রায় চার ঘণ্টা রাকুলকে জিজ্ঞাসাবাদ করে এনসিবি। তার আগে গত বৃহস্পতিবার অভিনেত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক বাজেয়াপ্ত করেছিল তারা।

নারকোটিক্স ব্যুরো জানিয়ে দেয়, বিতর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন আর কেউ নন, দীপিকা পাদোকোন। তিনিই ওই মাদক গ্রুপ তৈরি করে নানা সদস্যকে যোগ করেছিলেন। দীপিকা ও সুশান্তের ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহা গ্রুপের আরেক অ্যাডমিন। দীপিকার ম্যানেজার কারিশমা প্রকাশ ছিলেন গ্রুপের অন্যতম সদস্য।

সুশান্তের ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহাকে পরপর তিনদিন জেরা করেছে এনসিবি। এদিকে, জয়া নাকি নানা হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট এনসিবিকে দেখিয়ে মাদক সরবরাহের পদ্ধতি খোলসা করেছেন। জয়ার দাবি, তারকাদের মাদক জোগানোর কাজটা করতেন কারিশমা। তার এবং দীপিকার মাদকযোগ কত গভীর, দীপিকার জেরার পরে আরও স্পষ্ট হবে।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা