বিনোদন

সৃজিতের জন্মদিনে জয়ার শুভেচ্ছা

বিনোদন ডেস্ক:

আজ ২৩ সেপ্টেম্বর, সৃজিত মুখার্জির ৪৩তম জন্মদিন। দিনটিতে দুই বাংলার ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। শুভেচ্ছা জানিয়েছেন অনেক তারকাও। তাদের তালিকায় আছেন জয়া আহসানও।

নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ পরিচালক সৃজিতের সঙ্গে তোলা একটি ছবি আজ বুধবার সকালে নিজ ফেসবুক পেজে পোস্ট করে এই শুভেচ্ছা জানান জয়া।

পোস্টে তিনি লেখেন, 'রুবিনা আর মৃন্ময়ী দেবী। একজন ছিন্ন দেশ আর পিষ্ট মনের এক প্রান্তিক দেহজীবিনী। আরেকজন সধবা থেকে বিধবা, আর কুহকে ভরা এক মহাজীবনের সাক্ষী। গাঢ় ও বর্ণাঢ্য রেখায় আঁকা আমার দুটি চরিত্র। আমার এ দুই অনন্য শিল্পযাপনের রচয়িতা সৃজিত মুখার্জি। শুভ জন্মদিন, সৃজিত।’

২০১৫ সালে প্রথমবার সৃজিত মুখার্জির ছবি ‘রাজকাহিনি’তে কাজ করেন জয়া। সেই ছবিতে জয়ার চরিত্রের নাম ছিল রুবিনা। এরপর ২০১৮ সালে ‘এক যে ছিল রাজা’ ছবিতে জয়ার চরিত্রের নাম ছিল মৃন্ময়ী দেবী।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা