নরেন্দ্র মোদির সাথে - আনুশকা বিরাটের টুইট আদানপ্রদান
বিনোদন

নরেন্দ্র মোদির সঙ্গে আনুশকা-বিরাটের টুইট আদান প্রদান

বিনোদন ডেস্ক:

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ছিলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০তম জন্মদিন। টুইটারে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন নরেন্দ্র মোদি। বাদ যাননি বলিউড তারকা আনুশকা শর্মার জীবনসঙ্গী ক্রিকেটার বিরাট কোহলিও। কোহলি টু্ইটারে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

টুইটারের উত্তরে মোদি, বিরাট আর আনুশকাকে ট্যাগ করে লিখেছেন,‘আপনাকে আর আনুশকা শর্মাকে আমার আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আমি নিশ্চিত,আপনারা চমৎকার মা-বাবা হবেন‘।মোদির এই টুইটে উচ্ছ্বসিত আনুশকা পাল্টা লিখেন, ‘আপনার সুন্দর শুভেচ্ছার জন্য ধন্যবাদ, স্যার। আশা করি দুর্দান্ত একটা জন্মদিন কেটেছে। সদা আপনার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করি‘। একই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন বিরাট কোহলিও।

২০২১ সালের জানুয়ারিতে নতুন অতিথি আসছে এই দম্পত্তির । ইতোমধ্যে আনুশকার বেবি বাম্পের ছবি ভক্তদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। তাদের কোলে সন্তান আগমনের খবরও রেখেছেন দেশের প্রধানমন্ত্রী।

২০১৭ সালের ডিসেম্বরে আনুশকা ও বিরাট বিয়ে করেন। ইতালিতে বিয়ে সেরে দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন‘বিরুষ্কা‘। তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের জন্য নিমন্ত্রণ জানান প্রধানমন্ত্রীকে। আর নিমন্ত্রণ রক্ষা করে সে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্রী মোদী। নব দম্পতির জন্য বিশেষ উপহারও নিয়ে গিয়েছিলেন তিনি।

সান নিউজ/এফএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা