ছবি: সংগৃহীত
শিক্ষা

পরীক্ষা নিয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে নানা বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় এসকল প্রতারণামূলক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন: রাবির সব একাডেমিক ভবনে তালা

বুধবার (১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা যাচ্ছে, সম্প্রতি বিভিন্ন বেনামি ফেসবুক পেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত সম্পর্কিত কিছু ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতারণামূলকভাবে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: শিক্ষাক্রম নিয়ে মিথ্যাচার হচ্ছে

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত সকল বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (nu.ac.bd) প্রকাশ করা হয়েছে। এছাড়া www.nubd.info ওয়েবসাইটেও পরীক্ষার যাবতীয় সময়সূচি, ফলাফল, ফরমপূরণ, বিভিন্ন বিজ্ঞপ্তি ও সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ লিংক www.facebook.com/nationaluniversityfacebookpage এর বাইরে বিশ্ববিদ্যালয়ের আর কোনো ফেসবুক পেজ নেই।

সবাইকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তি ছাড়া অন্য কোনো ফেসবুক পেজ বা ওয়েবসাইটের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ না করার জন্য অনুরোধ করা হয়েছে। এসকল ভুয়া বিজ্ঞপ্তি যারা প্রচার করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা