ছবি-সংগৃহীত
শিক্ষা

ছাদ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে মীর জাওয়াদ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: হত্যা মামলায় গ্রেফতার ২

রোববার (৮ অক্টোবর) রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জাওয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরিবারের সাথে একটি ফ্ল্যাটে থাকতেন তিনি।

জাওয়াদের বাবা জসিম উদ্দিন বলেন, তার ছেলে রাত ১০টার দিকে বাসার ছাদে যান।হঠাৎ তারা ভবনের ছাদ থেকে পড়ে যাওয়ার খবর পান। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন: নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, রাত ১২ টার দিকে মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় পুলিশ মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা