ছবি: সংগৃহীত
শিক্ষা

নোয়াখালীতে শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে রেড ক্রিসেন্টের সেবামূলক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ঢাকায় আসছে মার্কিন পর্যবেক্ষক দল

শনিবার (৭ অক্টোবর) সকালে জেলা শহরের বিআরডিবি মিলনায়তনে যুব রেড ক্রিসেন্ট নোয়াখালী জেলা ইউনিট এ কর্মশালা আয়োজন করে।

এতে জেলার বিভিন্ন কলেজ, হাইস্কুল ও মাদ্রাসার ১২০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিনের সভাপতিত্বে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

আরও পড়ুন: শীঘ্রই ঢাকা-গুয়াহাটি বিমান চালু হবে

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম সেলিম, জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার, প্রশিক্ষণ বিভাগের পরিচালক ইকরাম ইলাহী চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা নূরউদ্দিন মো. জাহাঙ্গীর, রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য আবু তাহের, সাংবাদিক সামছুল হাসান মিরন ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা মমিন প্রমুখ।

কর্মশালায় স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে সহপাঠ হিসেবে শিক্ষার্থীদের মাঝে রেড ক্রিসেন্টের সেবামূলক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।

এছাড়া লেখাপড়ার পাশাপাশি মানবতার কল্যাণে শিক্ষার্থীদের মাঝে আত্মনিয়োগের মনোভাব গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা