ছবি-সংগৃহীত
শিক্ষা

একাদশে ভর্তি কার্যক্রম শেষ আজ

নিজস্ব প্রতিবেদক : একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ। তিন ধাপে আবেদন প্রক্রিয়া শেষে ভর্তি শুরু হয় গত ২৬ সেপ্টেম্বর। আগামী ৮ অক্টোবর থেকে শুরু হবে ক্লাস।

আরও পড়ুন : ৭ দাবিতে ইডেনের শিক্ষকদের কর্মবিরতি পালন

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানা গেছে, ১ম, ২য় ও ৩য় ধাপে ভর্তির জন্য নির্বাচিত হন ১২ লাখ ৯০ হাজার শিক্ষার্থী। তাদের ৫ অক্টোবরের মধ্যে নির্ধারিত কলেজে গিয়ে ভর্তির কার্যকরম শেষ করতে বলা হয়েছে।

অপরদিকে ৩ ধাপে আবেদন শেষে ১২৫৯৩ জন শিক্ষার্থী ভর্তির জন্য কোনো কলেজ পাননি। এদের মধ্যে জিপিএ-৫ পাওয়া ৬৬২ জনও রয়েছেন।

ঢাকা মহানগরের এমপিওভুক্ত বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমের কলেজে ভর্তি ফি ৫০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আংশিক এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা মাধ্যমে ৭ ৫০০ এবং ইংরেজি ভার্সনে ফি ৮৫০০ টাকা।

আরও পড়ুন : ঢাবিতে চালু হলো ই-সিকিউরিটি

ঢাকার বাইরের মহানগরীতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা ও ইংরেজি ভার্সনে ফি ৩০০০ টাকা। জেলা পর্যায়ে ফি ২০০০ টাকা ও উপজেলা ফি ১৫০০ টাকা।

ঢাকার বাইরের মহানগরীতে নন-এমপিও বা আংশিক এমপিওভুক্ত কলেজে বাংলা ভার্সনে ফি ৫০০০ টাকা। ইংরেজি ভার্সনে ৬০০০ টাকা। জেলা পর্যায়ে বাংলায় ৩০০০ এবং ইংরেজি ভার্সনে ৪০০০ টাকা। উপজেলা বা মফস্বলে বাংলা ২৫০০ ও ইংরেজি ভার্সনে ৩০০০ টাকা।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা