শিক্ষা

র‌্যাগিংয়ের দায়ে ইবির ৫ ছাত্র বহিষ্কার

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন এক ছাত্রকে কয়েক দফা র‍্যাগিংয়ের দায়ে একই বিভাগের সিনিয়র দুই ছাত্রকে আজীবনের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সেই সাথে নির্যাতনে সংশ্লিষ্ট আরো তিনজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে ভাঙচুরের ঘটনায় স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে শাখা ছাত্রলীগের এক কর্মীকে। তাকে এর আগেও দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া দেয়ার ঘটনায় একবছরের জন্য বহিষ্কার করা হয়৷

আরও পড়ুন : এবার অগ্নিসংযোগ ঘটালে রেহাই নেই

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে নিশ্চিত করেন কমিটির সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ। এদিকে একইদিনে পরীক্ষায় অসদুপায় (নকল) অবলম্বন করায় বিভিন্ন মেয়াদে ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে পরীক্ষা শৃঙ্খলা কমিটি।

জানা যায়, গত ৯ সেপ্টেম্বর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র ৫ ছাত্রের বিরুদ্ধে র‌্যাগিংয়ের অভিযোগ তুলে কর্তৃপক্ষ বরাবর লিখিত দেন একই বিভাগের এক নবীন শিক্ষার্থী। সেখানে তাকে একাধিকবার নির্যাতন করার কথা উল্লেখ করেন। পরদিন ঘটনার তদন্তে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করে কর্তৃপক্ষ। তদন্তে র‍্যাগিংয়ের বিষয়টি প্রমাণিত হওয়ায় ও কমিটির সদস্যদের সুপারিশে হিশাম নাজির শুভ ও মিজানুর রহমান ইমনকে স্থায়ী বহিষ্কার করে কর্তৃপক্ষ। এছাড়া শাহরিয়ার পুলক, শেখ সালাউদ্দীন সাকিব ও সাদমান সাকিব আকিবকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। তারা সকলেই ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন : অস্ত্রের ঝনঝনানির সুযোগ নেই

এদিকে গত ১০ জুলাই আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজোয়ান সিদ্দিক কাব্য ও তার সহযোগী সালমান আজিজ, আতিক আরমানের বিরুদ্ধে মেডিকেলে ভাঙচুর এবং কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসদাচরণ করার অভিযোগ উঠে। পরে মেডিক্যাল কর্তৃপক্ষ ও ভূক্তভোগীরা বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। ফলে ১৫ জুলাই তাদের তিনজনকে সাময়িক বহিষ্কার করা হয়। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিনকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। তদন্ত প্রতিবেদনে রেজওয়ান সিদ্দিকী কাব্যের সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এদিতে কাব্যের সাথে থাকা সালমান আজিজ ও আতিক আরমান ঘটনায় সরাসরি সংশ্লিষ্ট না থাকায় তাদেরকে সতর্ক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, তদন্ত কমিটির সুপারিশ ও মিটিংয়ে আলোচনা সাপেক্ষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অফিসিয়াল কাজ শেষে সকলকে বহিষ্কারের চিঠি পাঠানো হবে। কোন অপরাধেরই ছাড় নেই। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা বদ্ধ পরিকর।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা