সংগৃহীত
শিক্ষা

গুচ্ছের ফাঁকা আসনে ভর্তির সুযোগ

নিজস্ব প্রতিবেদক: গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে শূন্য আসনে ভর্তি কমিটি ভর্তি হতে অপেক্ষমাণ তালিকায় থাকা আগ্রহীদের সোমবার (২ অক্টোবর) রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে সম্মতি জানানোর জন্য নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: ডিগ্রি পরীক্ষার তারিখ পরিবর্তন

রোববার (১ অক্টোবর) সকালে গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ৪ ধাপে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। শূন্য কিছু আসন পূরণে ‘বিশেষ ধাপে’ শিক্ষার্থী ভর্তি করানো হবে। আগ্রহীদের এতে সম্মতি জানাতে হবে। সম্মতি দেওয়ার জন্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির ওয়েবসাইটে ঢুকে জিএসটি স্টুডেন্ট প্যানেলে লগইন করতে হবে এবং সেখানে থাকা ‘ইয়েস’ বাটনে ক্লিক করতে হবে।

এছাড়াও ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুন: আইইএলটিএস ওয়ান স্কিল রিটেক চালু

গত ২১ আগস্ট ছিল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি ও ফি জমা দেওয়ার শেষদিন ছিল। এরপর ২২ আগস্ট জমা নেওয়া হয় মূল কাগজপত্র।

এরপর শুরু হয় সবগুলো বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষের ক্লাস। অনেক বিশ্ববিদ্যালয়ে দেড়মাসের বেশি সময় ধরে ক্লাস চলছে। কিন্তু বিশ্ববিদ্যালয় গুলোতে এখনও প্রায় ২ হাজার ২০০ আসন শূন্য রয়েছে। এ নিয়ে সমালোচনার মুখে অবশেষে ‘বিশেষ ধাপ’ উল্লেখ করে চলতি বছর শেষবারের মতো শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা